বাগেরহাট-৩ আসনের মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন ফরম দাখিল করেন দলটির মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এদিকে, আজ দুপুরে মোংলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য প্রার্থী এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।
বিডি-প্রতিদিন/জামশেদ