ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ধানের শীষের প্রার্থী বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক এমপি মোশারফ হোসেন। সোমবার সকালে কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন নেতা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এর আগে ২০১৮ সালের নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে নির্বাচিত হনে মোশারফ হোসেন। এরপর দলীয় সিদ্ধান্তে সংসদ থেকে পদত্যাগ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত