ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা ও যাত্রাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নবীউল্লাহ নবী।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নবীউল্লাহ নবী বলেন, 'আমার অঙ্গীকার ঢাকা-০৫ সংসদীয় আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও শিক্ষাবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা। যেখানে মানসম্মত শিক্ষা হবে সবার জন্য সহজলভ্য, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হবে নিরাপদ, প্রযুক্তিনির্ভর ও মূল্যবোধসমৃদ্ধ। শিক্ষিত প্রজন্মই গড়ে তুলবে দক্ষ মানবসম্পদ, আর সেই মানবসম্পদই নিশ্চিত করবে উন্নত, মানবিক ও সমৃদ্ধ ঢাকা-০৫।'
বিডি প্রতিদিন/আরাফাত