ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (১৭৭) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর রবিন সাংবাদিকদের বলেন, মানুষের ভালোবাসায় যদি আমি নির্বাচিত হই, তবে নির্বাচনের ঠিক পরদিন থেকে ঢাকা-৪ আসনের মানুষের সমস্যা সমাধানে কাজ শুরু করবো এবং তাদের প্রত্যাশা পূরণে নিয়োজিত থাকবো। আমার এলাকার মানুষ সব সময় আমার পাশে দাঁড়িয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত