আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মাদ শামীম কায়সার লিংকন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মাদ শামীম কায়সার লিংকন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক।
বিডি প্রতিদিন/এমআই