খাগড়াছড়ি ২৯৮ নম্বর সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। সোমবার দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
আসনটিতে দুপুর পর্যন্ত দুই স্বতন্ত্রসহ তিনপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। স্বতন্ত্র প্রার্থিরা হলেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক নেতা সন্তোষিত চাকমা বকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান সোনারতন চাকমা।
এদিকে, মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া। তিনি জানান, পাহাড়ের সম্প্রীতি রক্ষায় তিনি কাজ করে যাবেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, খাগড়াছড়ির একটি মাত্র সংসদীয় আসনে ১৬ প্রার্থী মনোনয়ন নিয়েছেন।
বিডি-প্রতিদিন/এমই