আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বান্দরবান ৩০০ নম্বর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন।
সোমবার জমাদানের শেষ দিনে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আরা রিনির কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
প্রার্থীরা হলেন, বান্দরবান জেলা বিএনপি থেকে মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী, বান্দরবান জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অ্যাডভোকেট মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ।
এ ছাড়া আরও জমা দিয়েছেন, জাতীয় পার্টির বান্দরবান জেলা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ ও এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।
বিডি-প্রতিদিন/এমই