ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাক্ষণপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তানভীর হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জসিম উদ্দিন বলেন, 'জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। নির্বাচিত হতে পারলে বেকার সমস্যা নিরসনে কাজ করবো এবং বুড়িচং ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।'
এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটি এম মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুয়ামুন কবির বাবুল, আবু নাছের মুন্সী,বিএনপির সহ সভাপতি রহিম, কামাল হোসেন, তাজুল ইসলাম চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজির মাহমুদ নছিরসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই