জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুটি আসনে মোট ১৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়ার কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
জয়পুরহাট-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপি মনোনীত মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত ডা. ফজলুর রহমান সাঈদ, বাসদ মনোনীত অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত তৌফিকা দেওয়ান লিজা, আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত আনোয়ার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন।
জয়পুরহাট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিএনপি মনোনীত আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত এস. এম. রাশেদুল আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি) মনোনীত এস. এ. জাহিদ এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইঞ্জি. গোলাম মোস্তফা, ইঞ্জি. আমিনুর ইসলাম ও আব্বাস আলী।
দুই আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। জেলায় ভোটার সংখ্যা ৮ লাখ ১৭ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ০৬ হাজার ১৬০ জন, মহিলা ভোটার ৪ লাখ ১১ হাজার ৬৭৬ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ২৫৫টি, ভোটকক্ষ স্থায়ী ১ হাজার ৫৫২টি এবং অস্থায়ী ৮০টি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আল-মামুন মিয়া জানান, মনোনয়নপত্র জমা নেওয়া শান্তি ও শৃঙ্খলার মধ্যে সম্পন্ন হয়েছে। নির্বাচনী পরিবেশকে ভালো রাখতে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল