কুষ্টিয়ায় নৈশপ্রহরীর সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন খাইরুল ইসলাম। বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে তিনি কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন। খাইরুল ইসলাম বস্ত্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠানে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
খাইরুল ইসলাম জানান, আসন্ন সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে প্রায় চার মাস আগে সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় ইস্তফা নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে সে সময় সরকারি চাকরিতে কর্মরত থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল