জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে একটি সুযোগ আসন্ন নির্বাচন। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপিতে আজ আমি যোগদান করলাম। তবে আসন্ন নির্বাচনে আমি অংশগ্রহণ করবো না। নির্বাচনে ২ ব্যালটে ভোট হবে। সরকার থাকবে ৫ বছর।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত করবার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। যাতে বাংলাদেশ এগিয়ে যায়।
এর আগে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজিব ভুঁইয়াকে এনসিপির মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। তবে তিনি নির্বাচনে এবার অংশগ্রহণ করবেন না। অংশগ্রহণকারীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।
নাহিদ আরও বলেন, আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে প্রার্থীর মনোনয়ন দিয়েছি। বাতিল হতে পারে ভেবে কিছুটা বাড়িয়েই দিয়েছি।
বিডি-প্রতিদিন/শআ