ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর কাছে আরিফুর রহমান দোলনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার স্ত্রী ডা. মাফরুহা রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী। তিনি বলেন, ‘বিকেল ৪টার আগমুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে তার স্ত্রী মনোনয়ন দাখিল করেন।’
আরিফুর রহমান দোলন দীর্ঘদিন সাংবাদিকতায় যুক্ত। বর্তমানে তিনি ঢাকটাইমস পত্রিকা ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক।
বিডি-প্রতিদিন/মাইনুল