বগুড়া-৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম মো. সিরাজসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের কাছে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা দবিবুর রহমান, হাত পাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাহমুদুর রহমান চুন্নু এবং কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী শিপন রবি দাস।
এ সময় প্রার্থীদের সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে বগুড়া-৫ আসনে নির্বাচনি মাঠে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো।
শেরপুর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯৯টি ভোটকেন্দ্রে। এসব কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে ৫৪৪টি ভোটকক্ষ। মোট ভোটার রয়েছেন ৩ লাখ ৩ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ৭০৩ জন, পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৩৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।
বিডি-প্রতিদিন/এমই