ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জামাদানের শেষ দিনে মেহেরপুর দুটি আসনের মধ্যে মেহেরপুর-১ আসনে ৯ জন ও মেহেরপুর ২ আসনে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মেহেরপুর জেলা আমির মাওলানা তাজউদ্দিন খান, জাতীয় পার্টির মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হামিদ, সিপিবির জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেহেরপুর জেলার সভাপতি খাদিমুল রহমান, এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর (উত্তর) যুগ্ম সম্পাদক সোহেল রানা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুজিবনগর উপজেলা মোনাখালী ইউনিয়নের দারিয়াপুর গ্রামের বাসিন্দা মাহবুব রহমান।
এ ছাড়া বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহম্মেদ ও মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
মেহেরপুর-২ (গাংনী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাংনী উপজেলা আমির নাজমুল হুদা ও জাতীয় পার্টির মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক আব্দুল বাকি।
বিডি প্রতিদিন/এমআই