ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী ওলামাদল গণমিছিল করেছে। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সমর্থনে সোমবার সন্ধ্যায় শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুঞ্চ থেকে গণমিছিলটি বের হয়।
মিছিলটি শহরের মঠের গোড়া, হাসপাতাল রোড, কুমারশীল মোড়, ডা. ফরিদুল হুদা সড়ক, ছাতিপট্টি সড়ক, কোর্ট রোড, পৌর আধুনিক মার্কেট সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মঞ্চে গিয়ে সমাবেশ করে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ওলামাদলের আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমেদের সভাপতিত্বে ও পৌর ওলামাদলের সদস্য সচিব সৈয়দ কাসেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ওলামাদলের আহ্বায়ক মুফতি ইয়াছিন আরাফাত, সদর উপজেলা ওলামাদলের সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুর, যুগ্ম আহ্বায়ক মাওলানা আমিনুল ইসলাম বাবলু, মাওলানা ওবায়দুল্লাহ ভূঁইয়া, মাওলামা এম.এ. হাফিজ, মাওলানা আলাউদ্দিন খোয়াজী, মাওলানা নাইমুল হক সাদেকী, সুলতানপুর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা শেখ মনির হোসেন, বাসুদেব ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা মহিউদ্দিন জহিরুল হক, নাটাই দক্ষিণ ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা ফাইজুর রহমান মুন্সি, নাটাই উত্তর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা আলকাছ প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া