সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধাবর বেলা সাড়ে ১১টার দিকে থেকে পাঁচ উপজেলার হলরুম একযোগ নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের ৫১৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫ গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রতিটি কেন্দ্রের জন্য সকাল থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার মাঠে কাজ করছে। প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১৬ জন আনসার দুইজন পুলিশ মোতায়ন করা হয়েছে। সারা চাঁপাইনবাবগঞ্জে ২২ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন।
বিডি-প্রতিদিন/মাইনুল