উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়েই নয়, বরং বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে অনেক দেশের কাছেই এ রাজ্য গেটওয়ে হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদী ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, ইতোমধ্যে ফেনী নদীর ওপর নির্মিত মৈত্রী সেতু উদ্বোধন করা হয়েছে এবং যে কোনো সময় সেতু দিয়ে মানুষের চলাচল শুরু হবে। সেতুটি চালু হলেই চট্টগ্রাম বন্দরে সরাসরি প্রবেশাধিকার পাবে ত্রিপুরা। ঢাকা ইতোমধ্যে ভারতকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার মাধ্যমে তার চট্টগ্রাম বন্দর ব্যবহার করার অনুমতি দিয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ব্যবসাবাণিজ্যের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। সোমবার আগরতলা রেলস্টেশনের পুনরুন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে ৫৫৪টি রেলস্টেশনের পুনরুন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। যার মধ্যে ছিল আগরতলা রেলস্টেশনও। মানিক সাহা বলেন, কেবল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোই নয়, চট্টগ্রাম বন্দর ও বঙ্গোপসাগর ব্যবহার করে ত্রিপুরার কাছে অনেক দেশের দরজাই খুলে যাবে। সে অর্থে প্রস্তাবিত এ কানেকটিভিটি থেকে সমগ্র উত্তর-পূর্ব ভারতই উপকৃত হবে। বাংলাদেশের গঙ্গাসাগর রেলস্টেশনের সঙ্গে আগরতলা রেলস্টেশনের সংযোগকারী ইন্দো-বাংলা রেলওয়ে প্রকল্পের কথা তুলে ধরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর ও আগরতলার মধ্যে রেলের ট্রায়াল রান সম্পন্ন হয়েছে। এতেও রাজ্যের মানুষ অনেক উপকৃত হবে। অন্যদিকে আগরতলা থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভারত-বাংলাদেশ রেলসংযোগ চালু হলে তা এ অঞ্চলের ক্ষেত্রে একটি গেমচেঞ্জার হবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন, আগরতলা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা পর্যন্ত ৩২ ঘণ্টার ট্রেনযাত্রা মাত্র ১০ ঘণ্টার মধ্যে শেষ হবে। যেটা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হবে।
শিরোনাম
- নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
- যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
- ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
- বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
- বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী
- নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
- হরমুজ সংকটে নতুন মোড়, পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যাবে না: এমপি খায়ের ভূঁইয়া
- লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
- ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
- চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
- প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
- দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
- মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
- নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
- তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
- অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
চট্টগ্রাম বন্দরে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে ত্রিপুরা : মানিক সাহা
দীপক দেবনাথ, কলকাতা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’
২৫ মিনিট আগে | দেশগ্রাম