শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ৩১ মে, ২০২৫ আপডেট: ০১:৪৮, শনিবার, ৩১ মে, ২০২৫

পানির নিচে বিস্তীর্ণ জনপদ

ভোলায় বাঁধ ভেঙে ২৫ গ্রামের ৩০ হাজার মানুষ দুর্ভোগে, উত্তাল সাগর চট্টগ্রামে তীরে উঠে গেল চার জাহাজ, আজও ভারী বর্ষণের শঙ্কা
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
পানির নিচে বিস্তীর্ণ জনপদ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবসহ দেশের নানা স্থানে বৈরী আবহাওয়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এর মধ্যে ভোলায় বাঁধ ভেঙে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে এবং বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ভোলা : ভোলার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উপকূলীয় অঞ্চলে মেঘনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ার ফলে মনপুরা, তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার কয়েকটি পয়েন্টে বাঁধ ভেঙে তলিয়ে গেছে অন্তত ২৫টি গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার মানুষ। পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। জোয়ারে ভেসে নিখোঁজ শতাধিক গবাদিপশু। মনপুরার কলাতলী, ঢালচর ও সাকুচিয়ার চরে জোয়ারের পানি প্রবেশ করে সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়েছে। চরফ্যাশনের ঢালচর, কুকরী-মুকরী ও চরপাতিলায় জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে বহু এলাকা প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুই দিন ধরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার নৌরুটের লঞ্চ চলাচল। জেলার বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

কক্সবাজার : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের নম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এতে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ, পেকুয়ায় সাগরের পানিতে শতাধিক গ্রাম তলিয়ে গেছে। সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-মহেশখালী নৌরুট ও পেকুয়ার মগনামা-কুতুবদিয়া নৌরুটে যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। বজ্রপাতে মহেশখালী চিংড়িঘেরে ইমন (২৪) নামে এক যুবকের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্লাহ জানান, জলোচ্ছ্বাসে সাগরের পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ছোটমহেশখালী, পৌরসভা, কুতুবজোম, ধলঘাটা ও মাতারবাড়ীতে ৩০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়েছে। এতে করে গলাচিপা, কোনাপাড়া ও দক্ষিণপাড়া এলাকায় অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে এবং ঘাটে নোঙর করা পাঁচটি মাছ ধরার ট্রলার বিধ্বস্ত হয়েছে।

খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় লাকড়ি ধরতে গিয়ে পাহাড়ি ঢলে নদীতে নিখোঁজ হয়েছেন এক ব্যক্তি। তার নাম তড়িৎ চাকমা (৫৫)। ধারণা করা হচ্ছে, তার সলিলসমাধি ঘটেছে। এ ছাড়া গত দুই দিনের বৃষ্টিপাতে চেঙ্গি, মাইনী ও রামগড়ের ফেনী নদীর পানি বাড়তে শুরু করেছে। খাগড়াছড়ি চেঙ্গি নদীর পানি বেড়ে গিয়ে কোরবানির গরুর বাজারটি পানির নিচে রয়েছে।

প্রবল জোয়ারের তোড়ে চট্টগ্রামের পতেঙ্গার উপকূল তীরে উঠে গেল লাইটার জাহাজ -বাংলাদেশ প্রতিদিন
প্রবল জোয়ারে চট্টগ্রামের পতেঙ্গার উপকূলে উঠে গেল লাইটার জাহাজ -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম : বৈরী আবহাওয়ায় ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৪টি জাহাজ চট্টগ্রামের আনোয়ারা ও পতেঙ্গা উপকূলে এসে আটকে গেছে। বৃহস্পতিবার রাতে এসব জাহাজ তীরে এসে ঠেকে। আনোয়ারায় আটকে যাওয়া জাহাজ দুটি হলো মারমেইড ৩ ও নাভিমার-৩। পতেঙ্গা সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় আটকে পড়েছে এমভি আল হেরেম ও বিএলপিজি সোফিয়া। গতকালও জাহাজগুলো উপকূলেই আটকা ছিল।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক এম এ রহমান জানান, আনোয়ারা উপকূলে একটি বিদেশি জাহাজ ও একটি ছোট জাহাজ চরে আটকে গেছে। এ ছাড়া পতেঙ্গা সৈকত থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে তীরে উঠে এসেছে আল হেরেম ও বিএলপিজি সুফিয়া নামের আরও দুটি জাহাজ। তিনি আরও জানান, এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সকালে ভাটার সময় আল হেরেম লাইটারে উঠে স্থানীয় একদল লোক মালামাল লুটপাটের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ এসে একজনকে হাতেনাতে আটক করে।

নোয়াখালী : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে উপকূলীয় কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ও চরহাজারী ইউনিয়ন, চরএলাহী ও হাতিয়ার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে দ্বীপ উপজেলা হাতিয়াসংলগ্ন বঙ্গোপসাগরে এখনো উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। নদনদীর পানিও বৃদ্ধি পেয়েছে। জোয়ারের তোড়ে কোম্পানীগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। ডুবে গেছে ধান, শাকসবজি ও অন্যান্য ফসল। হাতিয়ার মেঘনা নদীতে এমভি প্রাহিম নামে একটি পণ্যবাহী ট্রলার ৪ কোটি টাকার মালামাল নিয়ে ডুবে যায়।

খুলনা : খুলনার কয়রায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ১৩-১৪/২ নম্বর পোল্ডারের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। গতকাল হরিণখোলা গ্রামে বাঁধের প্রায় ৩০০ মিটার জায়গা ধসে গেছে। এতে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ আতঙ্কে দিন পার করছে।

পাউবো খুলনার নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, নিম্নচাপের অস্বাভাবিক জোয়ারে হরিণখোলা এলাকার বেড়িবাঁধে ভাঙন ও দুটি স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢোকে।

বরগুনা : সাগর উপকূলীয় উপজেলা তালতলী উপজেলার নলবুনিয়া, আমখোলা ও নিদ্রার চর এই তিনটি জনপদ ডুবে আছে জোয়ারের পানিতে।

কুমিল্লা : বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে নগরীর প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলি। এতে দুর্ভোগে পড়েছে নগরবাসী। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। এলাকা ঘুরে দেখা গেছে, লাকসাম রোড, জেলা স্কুল রোড, রেইসকোর্স, বিসিক শিল্পনগরী, কুমিল্লা সিটি করপোরেশনের সামনের সড়ক, জিলা স্কুল সড়ক, ঈদগাহ এলাকা, ছাতিপট্টি, চর্থা, কান্দিরপাড়-রাণীর বাজার সড়ক, ঠাকুরপাড়া-অশোকতলা, ছায়া বিতান, শুভপুরসহ নগরীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চারটি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় উপজেলার অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। বৃহস্পতিবার মধ্যরাতে ঝোড়ো বাতাসে এই বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ার ঘটনা ঘটে। এ ছাড়া দাউদকান্দি উপজেলার মালিখিল ও ধীতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে আছে।

বাগেরহাট : জলোচ্ছ্বাসে সুন্দরবন তলিয়ে যাওয়ায় লবণপানিতে ডুবে রয়েছে পাঁচটি পুকুর। বৃহস্পতিবার দুপুরের ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় থাকা ৫০টি পুকুরের পাড় জলোচ্ছ্বাসে তোড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে পাড় ভেঙে দুবলা, কটকা, ভোলা, করমজল ও শাপলা ক্যাম্প এলাকার পাঁচটি পুকুর লবণপানিতে নিমজ্জিত হওয়ায় নষ্ট হয়েছে মিঠাপানির উৎস। ফলে এখন মিঠাপানি না পেয়ে বিপাকে পড়েছে ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের বাঘ হরিণসহ বন্যপ্রাণীরা। জলোচ্ছ্বাসে সুন্দরবনের বিভিন্ন টহল ফাঁড়ির অফিস ব্যারাকও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বগুড়া : চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, স্টেশন সড়ক, কাজী নজরুল ইসলাম সড়ক, বাদুরতলা, চকসূত্রাপুর, শেরপুর সড়কের মফিজপাগলার মোড়, কলোনি বাজার এলাকা, খান্দারসহ বিভিন্ন স্থানে সড়কে হাঁটুপানি জমে গেছে। বৃষ্টির পানি ড্রেন উপচে সড়কে চলে এসেছে। শহরে ড্রেনেজব্যবস্থা ভালো না থাকায় পানিনিষ্কাশন হচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়ছে শহরে চলাচলকারী মানুষ। পানি জমে যাওয়ার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।

পটুয়াখালী : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন সোয়া লাখ মানুষ। পানিতে দফায় দফায় প্লাবিত হয়ে জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় অন্তত ছয়টি চরের বেড়িবাঁধের বাইরে ও ভিতরে থাকা মানুষ পানিবন্দি রয়েছে।

রাঙ্গাবালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত দেবনাথ জানান, উপজেলার চর মোন্তাজ, চালিতাবুনিয়া, চরনজির, চর আন্ডাসহ ছয়টি চরে দফায় দফায় প্লাবিত হয়ে অন্তত ১১ হাজার পরিবারের ৩৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, পানির চাপে কিছু এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চাঁদপুর : চাঁদপুর থেকে গভীর নিম্নচাপের কারণে সব রুটে নৌ-যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। নৌবন্দর কর্মকর্তা বশির আলী খান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে বৃহস্পতিবার সকালে প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-মতলব রুটে যাত্রীবাহী ছোট নৌ-যান চলাচল বন্ধ করা হয়। পরে আবহাওয়ার অবনতি হলে বিআইডব্লিউটিএ বিকাল থেকে চাঁদপুরের সঙ্গে নৌপথে সারা দেশের লঞ্চ যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। গতকাল পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও লঞ্চ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে সব রুটে লঞ্চ চলাচলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

রংপুর : রংপুর অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা কমেছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তাসহ বিভিন্ন নদনদীর পানি বাড়তে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের নদীগুলোর পানি আগামী তিন দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদী কতিপয় পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এই সময়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তাা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে।

কলাপাড়া (পটুয়াখালী) : নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে হাজারো মানুষ। গতকাল সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। সাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এদিকে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও বেরিয়ে আসছে এর ক্ষয়ক্ষতির চিহ্ন।

আজও ভারী বর্ষণের আশঙ্কা বন্দরে ৩ নম্বর সংকেত : আজ শনিবারও দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পুনরায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় গতকাল বলা হয়েছে, আজ শনিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে। গতকাল সর্বোচ্চ ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের মাইজদীকোর্টে।

গতকাল সন্ধ্যায় অধিদপ্তর আবহাওয়া পরিস্থিতিতে জানায়, টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত নিম্নচাপ উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এটি আরও উত্তর/উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি হয়ে ক্রমে দুর্বল হতে পারে। স্থল সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দরগুলো উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

এই বিভাগের আরও খবর
পানি নিয়ে কষ্ট
পানি নিয়ে কষ্ট
ভাইকিংদের সামনে আফ্রিকান হাতিরা
ভাইকিংদের সামনে আফ্রিকান হাতিরা
কানাডা ফুটবলের নবজন্ম
কানাডা ফুটবলের নবজন্ম
দোকান খুলেই দেখেন বিশাল অজগর
দোকান খুলেই দেখেন বিশাল অজগর
তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
তিন মামলায় সাবেক এমপি মমতাজের জামিন
দোকান ব্যবসায়ীদের ভ্যাট আতঙ্কের অবসানে তিন প্রস্তাব
দোকান ব্যবসায়ীদের ভ্যাট আতঙ্কের অবসানে তিন প্রস্তাব
মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বৈধতা প্রশ্নে রুল
মাতৃত্বকালীন ছুটি সীমিত করার বৈধতা প্রশ্নে রুল
শেনজেনভুক্ত দেশে প্রবেশের সিদ্ধান্ত পুলিশের হাতে
শেনজেনভুক্ত দেশে প্রবেশের সিদ্ধান্ত পুলিশের হাতে
বাংলাদেশি পর্যটকে চোখ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের
বাংলাদেশি পর্যটকে চোখ পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের
চুরির অভিযোগে উপড়ে ফেলা হলো যুবকের দুই চোখ
চুরির অভিযোগে উপড়ে ফেলা হলো যুবকের দুই চোখ
পাকিস্তান থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানির সিদ্ধান্ত
পাকিস্তান থেকে কৃষি ও খাদ্যপণ্য আমদানির সিদ্ধান্ত
জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ
জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে মামলার রায় আজ
সর্বশেষ খবর
গ্রীষ্মের প্রথম পূর্ণিমা: আজ রাতে আকাশ রাঙাবে ‘স্ট্রবেরি মুন’
গ্রীষ্মের প্রথম পূর্ণিমা: আজ রাতে আকাশ রাঙাবে ‘স্ট্রবেরি মুন’

৮ মিনিট আগে | পাঁচফোড়ন

শেয়ার বাজারে গুগলের বড় চমক
শেয়ার বাজারে গুগলের বড় চমক

২২ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

গবেষণায় বরাদ্দ নেই ইউজিসির, ১০৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন ঢাবির
গবেষণায় বরাদ্দ নেই ইউজিসির, ১০৩৩ কোটি টাকার বাজেট অনুমোদন ঢাবির

৪৭ মিনিট আগে | ক্যাম্পাস

পৃথিবীতে ধরা পড়া ‘ভুতুড়ে কণা’র সম্ভাব্য ঠিকানা খুঁজে পেলেন বিজ্ঞানীরা
পৃথিবীতে ধরা পড়া ‘ভুতুড়ে কণা’র সম্ভাব্য ঠিকানা খুঁজে পেলেন বিজ্ঞানীরা

৫৩ মিনিট আগে | বিজ্ঞান

ক্যাসিমিরোর গোলে সমতায় ব্রাজিল
ক্যাসিমিরোর গোলে সমতায় ব্রাজিল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এই ম্যাচ কি ব্রাজিল জিততে পারবে?
এই ম্যাচ কি ব্রাজিল জিততে পারবে?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান
ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩৩০ কোটি টাকার বাজেট অনুমোদন

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সানোর গোলে এগিয়ে গেল জাপান
সানোর গোলে এগিয়ে গেল জাপান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এই মহারণেই জীবন-মরণ
এই মহারণেই জীবন-মরণ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে
ব্রাজিল-জাপান ম্যাচ শুরু, শেষ ১৬-র টিকিট কাটবে কে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল
জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পোস্ট ডিলিট, শাবিপ্রবির সহকারী প্রক্টরকে অব্যাহতি
শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে পোস্ট ডিলিট, শাবিপ্রবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ
অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ

২ ঘণ্টা আগে | নগর জীবন

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মালয়েশিয়ায় যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

২ ঘণ্টা আগে | পরবাস

একের পর এক আইনি জটিলতা, এবার ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়দর্শন
একের পর এক আইনি জটিলতা, এবার ‘হেরা ফেরি ৩’ ছাড়লেন প্রিয়দর্শন

৩ ঘণ্টা আগে | শোবিজ

ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়
ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয়

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

৩ ঘণ্টা আগে | শোবিজ

সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জে ৬ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

নড়াইলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা
নড়াইলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে মারধরের অভিযোগে মামলা

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম
ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম

৩ ঘণ্টা আগে | নগর জীবন

নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার
নোয়াখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি
২৮ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ১৭.৬ শতাংশ বৃদ্ধি

৩ ঘণ্টা আগে | অর্থনীতি

লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা
লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা-বেতন আয়করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা-বেতন আয়করমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪ ঘণ্টা আগে | জাতীয়

‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা
‘বাগদান নয়, সম্পর্কে জড়িয়েছি’: ফেসবুক পোস্ট নিয়ে খোলাসা করলেন নীহা

৪ ঘণ্টা আগে | শোবিজ

মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে
মাছি উড়তেই মিলল মাটিচাপা লাশ, স্ত্রী পুলিশ হেফাজতে

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০২৮ অলিম্পিকে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে
২০২৮ অলিম্পিকে খেলতে বাছাইপর্ব পেরোতে হবে বাংলাদেশকে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ
২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি
জাপানের বিপক্ষে কতক্ষণ খেলবেন নেইমার? জানালেন আনচেলত্তি

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত
ভোরে বাংলাদেশের কাছাকাছি তিন দফা ভূমিকম্প অনুভূত

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে
বিশ্বকাপের গ্রুপ পর্বে ৩২ রেকর্ড, ৮টিই মেসির দখলে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার
নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক
ধর্ষণের অভিযোগে তদন্তের মুখে কেপ ভার্দের অধিনায়ক

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’
ব্রাজিলের বিপক্ষে খেলবেন না ‘জাপানের মেসি’

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমলো ভরিতে ৩২৬৬ টাকা

১৪ ঘণ্টা আগে | অর্থনীতি

জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?
জাপানের বিপক্ষে কেমন হবে ব্রাজিলের একাদশ?

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান
শেষ হচ্ছে কি হরমুজ সংকট? হামলা বন্ধে একমত যুক্তরাষ্ট্র-ইরান

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর

১১ ঘণ্টা আগে | জাতীয়

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

১৩ ঘণ্টা আগে | জাতীয়

৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির
৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আইআরজিসির

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি
বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভন্ডুলের হুমকি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত
পাওনা টাকা নিয়ে বিরোধে টর্চ জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, যুবক নিহত

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার
স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগ, স্ত্রী গ্রেফতার

৯ ঘণ্টা আগে | নগর জীবন

সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি
বিশ্বকাপের গ্রুপ পর্বেই রেকর্ডের ছড়াছড়ি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি

২১ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল
জাপানের বিপক্ষে পেনাল্টির প্রস্তুতিও নিয়ে রেখেছে ব্রাজিল

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস
শেনজেনভুক্ত দেশে প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে: দূতাবাস

১০ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ
ব্রাজিলকে ছেড়ে কথা বলব না: জাপান কোচ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা
জাপানের বিপক্ষে ম্যাচের আগে বর্ণবাদ নিয়ে ভিনির বার্তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা
বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় গেদে সীমান্তের ব্যবসায়ীরা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের
‘স্টিগমা’ মুক্ত হয়ে এনসিপিকে রাজনীতিতে পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ মির্জা ফখরুলের

২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি
ফ্রান্সকে চ্যালেঞ্জ জানানো দলের নাম বললেন জন টেরি

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

বাজেটে বড় পরিবর্তন
বাজেটে বড় পরিবর্তন

প্রথম পৃষ্ঠা

কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?
কেন ইউনূসের অপশাসনের তদন্ত করা জরুরি?

প্রথম পৃষ্ঠা

বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে
বারবার পুশইনের চেষ্টা মৌলভীবাজার সীমান্তে

পেছনের পৃষ্ঠা

যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন
যেকোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন

প্রথম পৃষ্ঠা

কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার
কত কী শিখিয়ে গেলেন মুস্তাফা মনোয়ার

সম্পাদকীয়

বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক
বাবা-মায়ের অভিযোগে ইয়াবাসহ ছেলে আটক

দেশগ্রাম

অন্তর্বর্তীর দুর্নীতি
অন্তর্বর্তীর দুর্নীতি

সম্পাদকীয়

পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক
পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক

দেশগ্রাম

যুদ্ধবিরতি মানছে না কেউ
যুদ্ধবিরতি মানছে না কেউ

প্রথম পৃষ্ঠা

মনের ভিতর বনের কুহু
মনের ভিতর বনের কুহু

সম্পাদকীয়

এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট
এবার ইনিংসে তাইজুলের সাত উইকেট

প্রথম পৃষ্ঠা

গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার
গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও ক্যাশিয়ার

দেশগ্রাম

ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল

দেশগ্রাম

চাচা হত্যা, ভাতিজা আটক
চাচা হত্যা, ভাতিজা আটক

দেশগ্রাম

১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক
১০ গ্রামের সংঘর্ষ, পুলিশের মামলা আসামি ৭ শতাধিক

দেশগ্রাম

গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা
গ্রাম আদালতের ভূমিকায় মামলা জট কমার আশা

দেশগ্রাম

বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই
বিদ্যুৎ-জ্বালানির ভবিষ্যৎ সৌরবিদ্যুতেই

বিশেষ আয়োজন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

প্রথম পৃষ্ঠা

সংকটে পোশাক রপ্তানি
সংকটে পোশাক রপ্তানি

সম্পাদকীয়

খানাখন্দে ভরা সড়ক
খানাখন্দে ভরা সড়ক

দেশগ্রাম

আহলে বায়েতের প্রতি ভালোবাসা
আহলে বায়েতের প্রতি ভালোবাসা

সম্পাদকীয়

শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ
শেবামেক কর্মচারীর বিরুদ্ধে নানা অভিযোগ

দেশগ্রাম

নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ
নিম্নমানের কার্পেটিং তুলে নতুন কাজের নির্দেশ

দেশগ্রাম

এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?
এমবাপ্পে-হলান্ড কত দূর যাবেন?

মাঠে ময়দানে

ময়লার স্তূপে সোর্সের লাশ
ময়লার স্তূপে সোর্সের লাশ

দেশগ্রাম

ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন
ইতিহাসের দোরগোড়ায় গোলরক্ষক উনাই সিমন

মাঠে ময়দানে

আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি
আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গনের ভূমি রক্ষার দাবি

দেশগ্রাম

নকআউটের লড়াইয়ে মেক্সিকো-ইকুয়েডর
নকআউটের লড়াইয়ে মেক্সিকো-ইকুয়েডর

মাঠে ময়দানে

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর
অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তাকে মারধর ভাঙচুর

দেশগ্রাম