যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ যথাযথ তদন্ত ও বিচার চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রবিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন। নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এ ঘটনার ১০ দিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। এর একদিন পর ২৫ এপ্রিল বৃষ্টির ভাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/কেএ