আমার এক ছোটভাই বললো, তেল নিয়ে টানাটানির বিস্তর কথা হচ্ছে। আর এসব কথা শুনে আমার স্ত্রী কিছু না বুঝেই বিরাট এক সিদ্ধান্ত নিয়ে বসে আছে। কী যে করি! আমি বললাম, তোর স্ত্রী আবার কী সিদ্ধান্ত নিলো? ছোটভাই বলল, সে সিদ্ধান্ত নিয়েছে আলুভর্তায় আর তেল দেবে না। আমি বললাম, এটা কী ধরনের কথা? আলুভর্তায় দেওয়া হয় সরিষার তেল। বিশ্বজুড়ে যে তেলের সংকট, সেটা তো সরিষার তেল না। ছোটভাই বললো, এই জন্যই তো বললাম, সে কিছু না বুঝেই সিদ্ধান্তটা নিয়েছে। তবে আমিও কম চালাক না। আলুভর্তা খাওয়াই বন্ধ করে দিয়েছি। আমি বললাম, এগুলো বাড়াবাড়ি। শুধু শুধু অপপ্রচার। তুই এইসব বাড়াবাড়িতে না গিয়ে স্ত্রীকে বোঝালেই পারতি। আমার কথা শুনে ছোটভাই কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর স্ত্রীকে ফোন দিলো। বললো, সরিষার তেলের কোনো ঘাটতি নেই। অতএব আলুভর্তায় তেল না দেওয়ার সিদ্ধান্ত থেকে ফিরে আসা জরুরি। ছোটভাইয়ের কথা শুনে তার স্ত্রী কষিয়ে একটা ঝাড়ি মারলো। আর বললো, বেশি বোঝার চেষ্টা করো না। আমি সিদ্ধান্ত যেটা নিয়েছি, সেটা বুঝেশুনেই নিয়েছি। আলুভর্তায় সরিষার তেল দিলে তুমি ভাত বেশি খাবে, ভাত বেশি খেলে চাল বেশি লাগবে, চাল বেশি লাগলে ধান উৎপাদন বাড়াতে হবে। আর ধান উৎপাদন বাড়াতে গেলে বেশি বেশি জমি চাষ করতে হবে। বেশি বেশি জমি চাষ করতে হলে ট্রাক্টরের ব্যবহার বাড়াতে হবে। আর ট্রাক্টরের ব্যবহার বাড়াতে গেলে বেশি বেশি তেল লাগবেই। তোমার মনে রাখা জরুরি, ট্রাক্টর কিন্তু সরিষার তেলে চলে না। যে তেলের এখন সংকট চলছে, ট্রাক্টরে সেই তেলই লাগে। স্ত্রীর কথা শুনে ছোটভাই এমনভাবে হাঁ হয়ে গেল, মনে হলো এই হাঁ আর কখনোই বন্ধ হবে না। তাই আমি তাকে হাঁ বন্ধ করার নির্দেশ দিলাম। আর বললাম, তোর স্ত্রীর হিসাবনিকাশ ঠিকই আছে। ছোটভাই এবার বড় করে একটা ঢোক গিলল। বললো, তাহলে তো আমারও চালাকি করতে হয়। তাকে বলব বারবার শপিংয়ে যাওয়া যাবে না। কারণ, যাত্রাপথে বাসে চড়তে হবে। আর বাস চলে তেলে। আর আমার বাসার আশপাশে যেসব শপিং মল আছে সেখানে এসি নেই। যেসব জায়গায় এসি নেই, সেসব জায়গায় শপিং করতে গেলে সে এমনিতেই কম শপিং করে চলে আসবে। যেহেতু ঘামে মেকআপ নষ্ট হয়ে যায়। আমি বললাম, আজকাল শপিংয়ের এমন জায়গা কি আছে, যেখানে এসি নেই? ছোটভাই বললো, আছে তো! ভ্যানগাড়ি।
শিরোনাম
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
- হবু স্বামীকে দুর্গ থেকে ফেলে হত্যা: ‘অপরাধী মেয়ে হলেও শাস্তি চায় পরিবার
- ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে পাগলা মসজিদে চিঠি
- শেষ বাঁশিতে হতাশ ইরান, বিশ্বকাপে বাঁচার শেষ আশা যেভাবে এখন অন্যদের হাতে
- বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
- মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দু’টি বোটসহ আটক ২১
- অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন
- মনোহরগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কার, দুভোর্গ চরমে
- বরিশালজুড়ে ক্লিনিকে বিশেষ নজরদারির ঘোষণা অ্যানেস্থেসিয়া চিকিৎসকদের
- করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
- আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
- ফেনীতে যুবলীগ নেতার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
- ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
- মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
- ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
তেলালাপ
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম