শিরোনাম
প্রকাশ: ২৩:১৭, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩

ওয়েলিংটন টেস্ট: রুট-ব্রুকের তাণ্ডবে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ওয়েলিংটন টেস্ট: রুট-ব্রুকের তাণ্ডবে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

আগ্রাসী ব্যাটিংয়ের বিস্ময়কর প্রদর্শনীতে আরেকবার চমকে দিলেন ইংলিশ তরুণ হ্যারি ব্রুক। দলের বিপর্যয়ে নেমে পাল্টা আক্রমণে বিনোদনের পসরা সাজিয়ে খেললেন অসাধারণ এক ইনিংস। বৃষ্টি বাধা হয়ে না এলে হয়তো এ দিনই ইনিংসটি পৌঁছে যেতেন ডাবল সেঞ্চুরির ঠিকানায়। ব্রুক এমন খেলেছেন যে রুটের সেঞ্চুরিও তাতে অনেকটা ম্লান। তবে রুটের নিজের জন্য ইনিংসটি যেমন ছিল জরুরি, দলের জন্যও দারুণ কার্যকর। 

ব্রুক আর রুটের যুগলবন্দিতে শুরুর ধাক্কা সামলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের। বৃষ্টিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আগেভাগেই খেলা বন্ধ হওয়ার সময় ইংলিশদের রান ৩ উইকেটে ৩১৫। যথারীতি রানের গতিতে ছাপ আছে ‘বাজবল’ ঘরানার। ৬৫ ওভার হয়েছে খেলা, ওভারপ্রতি রান পাঁচের কাছাকাছি। 

১৬৯ বল খেলে ২৪ চার ও ৫ ছক্কায় ১৮৪ রানে অপরাজিত ব্রুক। ষষ্ঠ টেস্টে তার চতুর্থ সেঞ্চুরি এটি। আগের সেরা ১৫৩ ছাড়িয়ে তিনি এখন প্রথম ডাবল সেঞ্চুরির কাছে। মাত্র ৯ ইনিংস খেলেই ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যানের রান এখন ৮০৭। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে ৯ ইনিংসে ৮০০ করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান। ৯ ইনিংসে ৪ সেঞ্চুরির সঙ্গে ফিফটি ৩টি। এই দিন শেষে টেস্টে তার গড় এখন ১০০.৮৭। স্ট্রাইক রেট ৯৯.৩৮। টেস্ট ক্যারিয়ারের স্বপ্নের শুরু বললেও যেন যথার্থ হয় না।  

১৮২ বলে ১০১ রানে দিন শেষ করেন রুট। ২৯ বার একশ ছুঁয়ে টেস্ট সেঞ্চুরিতে এখন তিনি স্যার ডন ব্র্যাডম্যানের পাশে। অ্যালেস্টার কুকের (৩৩ সেঞ্চুরি) ইংলিশ রেকর্ডের দিকেও এগিয়ে গেলেন আরেকধাপ। 
এই ইনিংসের আগে ১১ ইনিংস সেঞ্চুরি ছিল না রুটের। খুব লম্বা সময় বা সেঞ্চুরির খরা এটি নয়। তবে এই ইংল্যান্ড দলের জন্য বা তার নিজের যে মান, তাতে এই ছোট্ট খরাও চোখে পড়ার মতো। আগের দুই সিরিজে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে শতরান পাননি তিনি। ৫ বার আউট হয়েছেন দুঅঙ্ক ছোঁয়ার আগে। এ দিন সেঞ্চুরির পর তার উদযাপনে তাই স্বস্তির ছায়া থাকল স্পষ্টই। 

রুট-ব্রুকের অবিচ্ছিন্ন জুটি ৩৫০ বলে ২৯৪ রানের।  অথচ দিনের শুরুটায় দাপট ছিল নিউ জিল্যান্ডের। বেসিন রিজার্ভে সবুজের ছোঁয়া থাকা উইকেটে টস জিতে বোলিং নেন কিউই অধিনায়ক টিম সাউদি। এই মাঠে সবশেষ ৪৯ প্রথম শ্রেণির ম্যাচেই টসজয়ী অধিনায়ক বেছে নিলেন বোলিং। শুরুটাও হয় তাদের প্রত্যাশামতো। আগের টেস্টে প্রথম মেইডেনটি পেতে তাদের অপেক্ষা করতে হয়েছিল ৪৮ ওভার পর্যন্ত। এবার প্রথম দুই ওভারই মেইডেন। চতুর্থ ওভারে ধরা দেয় প্রথম উইকেট। ম্যাট হেনরি ফিরিয়ে দেন জ্যাক ক্রলিকে (২)। 

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য আগের টেস্টে না খেলা এই পেসার নিজের পরের ওভারে বিদায় করে দেন তিনে নামা অলিভার পোপকেও (১০)। পরের ওভারে সাউদির শিকার ওপেনার বেন ডাকেট (৯)। 
সপ্তম ওভারে ইংল্যান্ডের রান তখন ৩ উইকেটে ২১। তবে বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালামের এই ইংল্যান্ড তো ভড়কে যাওয়ার দল নয়! এই দলের মানসিকতার প্রতিফলন পুরোপুরি পড়ে যার ব্যাটে, সেই ব্রুক উইকেটে যান এরপর। দ্রুতই তিনি বদলে দিতে থাকেন ম্যাচের চিত্র। 

হেনরির বাড়তি লাফানো বলে ব্যাটের কানায় লেগে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি তৃতীয় স্লিপ ও গালির মাঝ দিয়ে। পরের ওভারেই সাউদির বলে মারেন তিনি টানা তিন বাউন্ডারি, তৃতীয়টি ক্রিজ ছেড়ে বেরিয়ে! তাতে উজ্জীবিত হয়েই কি না, পরের ওভারে রুট পেয়ে যান প্রথম বাউন্ডারি। ব্যস, ছুটতে থাকে দুজনের রানের রথ। দ্বাদশ ওভারে চলে আসে দলের পঞ্চাশ। লাঞ্চের ঠিক আগের ওভারে ব্রুক ফিফটিতে পা রাখেন ৫১ বলে, ১০ বাউন্ডারিতে। 

লাঞ্চের পরও এগিয়ে গতিতে ছুটতে থাকেন ব্রুক। আগের ম্যাচের একাদশ থেকে নিউ জিল্যান্ড এই ম্যাচে বাইরে রাখে দুই পেসার স্কট কুগেলাইন ও ক্লেয়ার টিকনারকে। তাদের বদলে একাদশে আনে হেনরির সঙ্গে ব্যাটসম্যান উইল ইয়াংকে। বোলার একজন কম রাখার খেসারত তাদেরকে বুঝিয়ে দেয় ইংলিশরা। চতুর্থ পেসার হিসেবে যাকে ব্যবহার করা হয়, সেই ড্যারিল মিচেলের ওপর চড়াও হয়ে লাঞ্চের পর টানা দুটি ছক্কা মারেন ব্রুক। 

আরেক পাশে রুট এগোতে থাকেন তার মতো করে। ফিফটি করেন তিনি ১২২ বলে। ওই ওভারেই ব্রুকের সেঞ্চুরি ধরা দেয় স্রেফ ১০৭ বলে। দ্বিতীয় সেশনে ২৭ ওভারে ১৩৭ রান তোলে ইংল্যান্ড।  সেঞ্চুরি থেকে দেড়শতে যেতে ব্রুকের লাগে ৩৮ বল। নিল ওয়্যাগনারের শর্ট বলের চেনা কৌশল আগের টেস্টের মতো এ দিনও গুঁড়িয়ে দেন ব্রুক। এই বাঁহাতি পেসারের বলেই মারেন তিনি ৬টি চার ও ১টি ছক্কা। প্রথম ১২ ওভারে ওয়্যাগনার দেন ৮১ রান। পরে একটু রাশ টেনে ধরতে পারেন তিনি। 

রোমাঞ্চকর সব শট খেলে দেড়শর পরও এগিয়ে যেতে থাকেন ব্রুক। রুট আগলে রাখেন আরেক প্রান্ত। বেসিন রিজার্ভে চতুর্থ উইকেটে সেরা জুটির রেকর্ড হয়ে যায়। নিউ জিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চতুর্থ উইকেট জুটির রেকর্ডও ধরা দেয়। পেছনে পড়ে যায় ১৯৭৫ সালে গড়া মাইক ডেনিস ও কিথ ফ্লেচারের ২৬৬ রানের জুটি।  প্রথম ফিফটির পর গতি বদলে পঞ্চাশ থেকে শতরানে যেতে রুট খেলেন কেবল ৬০ বল। ১৮২ বলে পা রাখেন তিনি সেঞ্চুরিতে।  এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। আর তা শুরু হতে পারেনি। ব্রুক-রুটের জুটি তখন ট্রিপল সেঞ্চুরির কাছে। 

সংক্ষিপ্ত স্কোর: 

ইংল্যান্ড ১ম ইনিংস: ৬৫ ওভারে ৩১৫/৩ (ক্রলি ২, ডাকেট ৯, পোপ ১০, রুট ১০১*, ব্রুক ১৮৪*; সাউদি ১৭-৫-৪৮-১, হেনরি ১৫-২-৬৪-২, মিচেল ৯-১-৬১-০, ওয়্যাগনার ১৭-১-১০১-০, ব্রেসওয়েল ৭-০-৩৩-০)।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে
জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে
লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড
লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
সর্বশেষ খবর
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ২৮ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৮ জুন ২০২৬

৭ মিনিট আগে | ইসলামী জীবন

রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
রবিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১০ মিনিট আগে | নগর জীবন

জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে
জর্ডানের বিপক্ষে দুর্দান্ত ছন্দে বিশ্বচ্যাম্পিয়নরা, ২-০ ব্যবধানে এগিয়ে

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত
জ্বালানিসংকট ও ব্যয়ের চাপে বাংলাদেশের পোশাক খাত

১৯ মিনিট আগে | অর্থনীতি

লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড
লো সেলসোর গোলে আর্জেন্টিনার লিড

৩১ মিনিট আগে | মাঠে ময়দানে

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

৫৮ মিনিট আগে | জাতীয়

দেশের যেসব এলাকায় সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না
দেশের যেসব এলাকায় সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১ ঘণ্টা আগে | জাতীয়

উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান
কঙ্গোর বিপক্ষে এক গোলে এগিয়ে বিরতিতে উজবেকিস্তান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
হেরেও নকআউট পর্বে উঠল ঘানা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

৫ ঘণ্টা আগে | শোবিজ

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

৬ ঘণ্টা আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

৬ ঘণ্টা আগে | শোবিজ

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৬ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২৩ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২২ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

৮ ঘণ্টা আগে | জাতীয়

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়