কুপার কনোলির ৭২ রানের সুবাদে নিজেদের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ৫ বল হাতে রেখে ৩ উইকেট জয় পেয়েছে পাঞ্জাব কিংস।
তবে ম্যাচ জিতলেও দুঃসংবাদ পেয়েছেন দলের অধিনঅয়ক শ্রেয়াস আইয়ারকে। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আইপিএল-এর আচরণবিধির ২.২২ ধারার অধীনে স্লো ওভার রেটের কারণে আইয়ারকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে প্রায় দুই ঘণ্টা ধরে ব্যাট করেছিল গুজরাট টাইটান্স। ওয়াইড রিভিউগুলোও তাদের কোনো কাজে আসেনি। শেষ ওভারের আগেই পাঞ্জাব নির্ধারিত সময়ের (এক ঘণ্টা ৩০ মিনিট) চেয়ে পিছিয়ে ছিল এবং ৩০-গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখার অনুমতি পেয়েছিল। এমন পরিস্থিতিতে আরশদীপ সিং ১১ বলে একটি ওভার করেন।
তিনি আইপিএল-এর যৌথভাবে দীর্ঘতম ওভারটি করেন, যেখানে চারটি ওয়াইড এবং একটি নো বল ছিল। ইনিংসে ভারতীয় বাঁ-হাতি পেসার মোট ১১টি ওয়াইড বলের মধ্যে আটটিই করেন।
এদিকে রান তাড়া করতে নেমে আহত হয়েছেন শ্রেয়াস। সতীর্থ কুপার কনোলির শটে তার ডান হাতে আঘাত লাগে তার। নন-স্ট্রাইকার প্রান্তে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আয়ার মাটিতে লুটিয়ে পড়েন। খেলা পুনরায় শুরু হওয়ার আগে মাঠেই তাকে চিকিৎসা দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই প্রসিদ্ধ কৃষ্ণের বলে তিনি আউট হন।
আগামী ৩ এপ্রিল এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাটে মাঠে নামবে পাঞ্জাব কিংস।
বিডি প্রতিদিন/কামাল