আসরের শুরুতে ধোনীকে ছাড়াই মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস। তার অনপস্থিতিতে প্রথম ছয় ম্যাচে তারা মাত্র দুটি জয় পেয়েছিল। এর মাঝে চোটের কারণে ছিটকে গেছেন ব্যাটসম্যান আয়ুষ মাত্রে।
আগামী বৃহস্পতিবার(২৩শে এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের(এমআই) বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। এ ম্যাচের আগে চোটের কারণে অস্ট্রেলিয়ান ফাস্ট-বোলার স্পেন্সার জনসন নাথান এলিসের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ।
পিঠের চোটের কারণে এই বাঁ-হাতি পেসার সিএসকে-র প্রথম ম্যাচগুলো খেলতে পারেননি এবং সম্পূর্ণ ফিটনেস অর্জনের জন্য কাজ করছিলেন। জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে চেন্নাইয়ে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
বিডি প্রতিদিন/আরকে