সিলেটের বিশ্বনাথ উপজেলায় মাছের মেলায় দেখা মিলেছে বিক্রয় নিষিদ্ধ বিপন্ন ‘বাঘাইড়’ মাছের। মেলায় অন্যান্য মাছের সাথে উঠে বিশালাকৃতির এসব বাঘাইড় মাছ। উপজেলার মিয়ারবাজারের প্রথমবারের মতো গেল বৃহষ্পতিবার (১৮ ডিসেম্বর) এ মেলার আয়োজন করেন স্থানীয়রা।
মেলার বিশেষ বিশেষ আকর্ষণ ছিলো ৪০-৪৫ কেজি ওজনের দুটি বাঘাইড়। দামও আকাশচুম্বী। বিক্রেতারা দাম হাঁকেন লক্ষ টাকার উপরে। বন্যপ্রাণী আইনে অনুযায়ী এই মাছ শিকার শিকার ও বিক্রি নিষিদ্ধ থাকলেও তা মানছেন না কেউই।
স্থানীয়রা জানান, মিয়ারবাজারে প্রথমবারের মতো এ মেলার আয়োজন করেন। এতে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক মৎস্য ব্যবসায়ীরা নানা প্রজাতির মাছ নিয়ে আসেন। বিকেল থেকেই শুরু জমজমাট বেচা-কেনা। গভীর রাত পর্যন্ত মেলা থেকে পছন্দের মাছ কিনেন ভোজন রসিক মানুষ। মেলায় বাঘাইড় মাছের পাশাপাশি ওঠে বড় বড় বোয়াল, গাঙচিতল, গজার, রই-কাতলা, মৃগেল, বাউশ, বড় বড় কাকিলা আর ইলিশ। উঠেছে দু-এক ধরনের সামুুদ্রিক মাছও। ছিলো দেশীয় প্রজাতির ছোট মাছের সমারোহ। এক দিনেই মেলায় বিক্রি হয় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মাছ।
মেলা কমিটির অন্যতম সদস্য মো. শিহাব আহমেদ বলেন, ‘গ্রামীণ ঐহিত্য আমাদের শিকড়, আর মাছের মেলা সেই শিকড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমাদের এ আয়োজন। এই মেলার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি, ঐহিত্যবাহী মাছ ও মানুষের মিলন মেলা ঘটে।
বিডি প্রতিদিন/এএম