ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিশ্বনাথ শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। বাদ মাগরিব বিশ্বনাথ আলিয়া মাদরাসার সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। এতে বিপুল সংখ্যক ছাত্রজনতা অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুনবাজারের প্রবাসী চত্বরে গিয়ে প্রতিবাদ সভায় রূপ নেয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সভার সভাপতি ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিলেট জেলা সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাউল হক মোহন। প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তুফায়েল।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা ছাত্র অধিকার পরিষদের ছাত্রনেতা সাকিব মাহমুদ এবং ছাত্র জমিয়ত বিশ্বনাথ ক্যাম্পাস শাখার ছাত্রনেতা আনোয়ার পাশা চৌধুরী।
ছাত্রনেতা মুহিবুর রহমান ও যুবায়ের আহমদের যৌথ পরিচালনায় সভা শেষে শহীদ ওসমান হাদীর মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন গণঅধিকার পরিষদ ওসমানী নগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হাফিজ মুহিবুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ