সিলেটে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী ‘হাছন উৎসব-২০২৫’। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি সংস্কৃতি পরিষদের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসব। উৎসবে হাছন রাজার জীবন, দর্শন এবং লোকসংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে। থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি ও পরিবেশিত হবে হাছন রাজার গান।
হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী জানান, সুফিকবি হাছনরাজার জন্মদিন ২১ ডিসেম্বর। তাঁর জন্মদিনেই উৎসব শুরু হচ্ছে। এই উৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে গবেষক, শিল্পী, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষ যোগ দেবেন। উৎসবকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ