সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। তার নাম ফাহাদ মিয়া (৭)। ফাহাদ বিশ্বনাথ পৌরসভার পশ্চিম চান্দশিরকাপন গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার সকালে বিশ্বনাথ-রশিদপুর সড়কের কারিকোনা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ফাহাদ বাইসাইকেল নিয়ে তার বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে বিশ্বনাথ-রশিদপুর সড়কের সিরাজ মিয়ার বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ফাহাদকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, 'ফাহাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ও আদালতের অনুমতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'
বিডি-প্রতিদিন/এমই