সিলেটের জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক দুলাল আহম্মদ (২৮) পশ্চিম মাদারখাল এলাকার মৃত ছরকুম আলীর ছেলে।
জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুলাল আহম্মদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় দুলালের বসতঘর তল্লাশি করে চালের ড্রামের ভেতর থেকে ২১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় দুলালকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/এমআই