ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচার দাবিতে সিলেটে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার দুপুর ২টায় মহানগরের চৌহাট্টায় এ অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ।
অবরোধে কয়েকশ ছাত্র-জনতা অংশ নেন। এ সময় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদী হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, ওসমান হাদীর হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সকলেই উৎকন্ঠিত।
আগামী তিন দিনের মধ্যে চার্জশিট ও ৩০ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন করার দাবি করেন তারা। বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন অবরোধকারীরা।
বিডি-প্রতিদিন/এমই