সিলেটে শীত মৌসুমে প্রায় প্রতিদিনই বাড়ছে রোগী শনাক্ত হচ্ছেন। সিলেট বিভাগজুড়ে রীতিমতো এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু রোগ। গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছেন নতুন আরও ২ জন। চলতি মাসে ডেঙ্গু রোগের শনাক্তের সংখ্যা অর্ধশতাধিক।
মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, বর্তমানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন। এরমধ্যে হবিগঞ্জ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ১ জন,ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যানুযায়ী, ১ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৬জন। ২০২৫ সালে জানুয়ারি থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৫৩৮ জন। এর মধ্যে হবিগঞ্জে ২৫৬ জন, মৌলভীবাজারে ১০৬ জন, সুনামগঞ্জে ৮৯ জন ও সিলেটে ৮৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছেন। সিলেটে গত চব্বিশ ঘণ্টায় ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জনের প্রাণহানী ঘটেছে।
বিডি প্রতিদিন/আরাফাত