পিকাবু কাস্টমারদের কাছে পরিচিত একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি প্রোডাক্টই ১০০% অরিজিনাল। ইলেকট্রনিক্স ও হোম এপ্লায়েন্সের পাশাপাশি আছে স্মার্টফোন, গ্যাজেট, লাইফস্টাইল প্রোডাক্টসহ কম্পিউটার ও একসেসোরিজ।
পিকাবু মানুষের আস্থা অর্জন করেছে সহজ রিটার্ন ও রিপ্লেসমেন্ট, দ্রুত আফটার-সেলস সার্ভিস এবং দেশের যেকোনো স্থানে দ্রুত ডেলিভারি সুবিধার মাধ্যমে। ঢাকার মেট্রো এলাকায় সেইম-ডে ডেলিভারিও নিশ্চিত করা হয়।
২০২৫ সালে প্রথম বারের মতো সুপার সেপ্টেম্বর, তারপর ১০.১০ কাম্পেইন করার পর, পিকাবু এবার বিশ্বজুড়ে বছরের সবচেয়ে বড় মেগা কাম্পেইন ১১.১১ শুরু হয়েছে। এই ১১.১১ ক্যাম্পেইনে থাকবে ৮০% পর্যন্ত ছাড়, ফ্ল্যাট ৫০% ডিসকাউন্ট ডিল্স, ১১ টাকায় প্রোডাক্ট, ফ্ল্যাশ সেল, লিমিটেড টাইম প্রাইস ড্রপসহ আরও অনেক আকর্ষণীয় অফার।
১১.১১ বিগ সেল ক্যাম্পেইন শুরু হয়েছে ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায়। এক্সক্লুসিভ ডিল্স এবং লেটেস্ট অফার আপডেট পেতে চোখ রাখুন পিকাবুর সোশ্যাল মিডিয়া ও ওয়েবসাইটে।
বিডি প্রতিদিন/এমআই