শিরোনাম
- ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
- ‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
- প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
- ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
এন্ড্রু কিশোর আর নেই
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর (৬৫) আর নেই। আজ সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শেষ নিঃশেষ ত্যাগ করেন তিনি। এন্ড্রু কিশোরের বোনজামাই ডা. প্যাটরিক বিপুল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি এই গায়ক। তবুও ক্যানসার নির্মূল হয়নি প্রখ্যাত সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের। চিকিৎসক হাল ছেড়ে দেওয়ায় ক্যান্সার নিয়েই ফিরতে হয়েছে দেশে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাজশাহীতে ছিলেন। রবিবার থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। সোমবার বিকালে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে নেওয়া হয় আইসিইউতে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে তিনি জীবনের বাকি গল্প না শুনিয়ে চলে যান।
রাজশাহী নগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাস ও বোনজামাই ডা. ডা. প্যাটরিক বিপুল বিশ্বাসের বাড়িতেই ছিলেন এন্ড্রু কিশোর। ডা. প্যাটরিক বিপুল বিশ্বাস জানান, রবিবার এন্ড্রু কিশোরের শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। সোমবার আরও অবনতি হলে বিকাল ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়।
রাজশাহীতে জন্ম নেওয়া এন্ড্রু কিশোর ১৯৭৭ সালে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন। এরপর আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নিজেকে নিয়ে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে। ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেও গো মাটি’, ‘আমার বুকের মধ্যে খানে’সহ অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন শ্রোতাদের।
এদিকে, সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম