পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন ধ্বংসের প্রবণতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। ব্রাজিলে নতুন সরকার আসার আগ দিয়ে ধ্বংস প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেকের মতে, এমনিতেই বৈশ্বিক জলবায়ুর মারাত্মক বিপর্যয় ঘটেছে, তার ওপর অ্যামাজনকে এভাবে ধ্বংস করতে থাকলে পৃথিবীর অস্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলবে। আল জাজিরা বলছে, দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমলেই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে অ্যামাজন। তার প্রশাসনের দ্বারাই বনটির বিস্তর অঞ্চল পুড়িয়ে ফেলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প করা হয়েছে। সে সময় বলসোনারো প্রশাসন বলেছিল, দেশের অর্থনীতিকে চাঙা করতে অ্যামাজন আরও বেশি মাইনিং (মূল্যবান পদার্থের খনি খনন) ও উন্নয়নমূলক প্রকল্প করা হচ্ছে। কিন্তু স্থানীয় অধিকার কর্মীরা দেশটির পরিবেশ ও আদিবাসীদের অস্তিত্ব হুমকির মুখে ফেলার জন্য বলসোনারোকে ব্যাপকভাবে দায়ী করেন। তারা দাবি করেন, বলসোনারোর এমন সিদ্ধান্তেই বিস্তৃত অঞ্চলজুড়ে বন উজাড় ও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সরকারি স্যাটেলাইট থেকে অ্যামাজনের বেশ কয়েকটি ছবি সংগ্রহ করেছে ব্রাজিলিয়ান মহাকাশ গবেষণাকেন্দ্র। সেখানে দেখা যায়, এ বছরের অক্টোবরের মধ্যে আরও প্রায় ৯০৪ বর্গকিলোমিটার বন কেটে পরিষ্কার করা হয়েছে। ২০১৫ সাল থেকে পর্যবেক্ষণ বা তদারকি শুরু হওয়ার পর এই প্রথম এত বেশি পরিমাণ বন ধ্বংসের প্রমাণ পাওয়া গেল। জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে অ্যামাজনের ৯ হাজার ৪৯৪ বর্গকিলোমিটার (৩ হাজার ৬৬৬ বর্গমাইল) জায়গা পরিষ্কার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ১২ গুণেরও বেশি। ২০১৯ সালে অ্যামাজনের ৯ হাজার ৬০ বর্গকিলোমিটার (৩ হাজার ৫০০ বর্গমাইল) জায়গা থেকে গাছপালা পুড়িয়ে ধ্বংস করা হয়েছিল। ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা নির্বাচনের আগে অ্যামাজন বন রক্ষায় আশাজাগানিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন। আল জাজিরা
শিরোনাম
- রাঙামাটিতে এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ
- নেপাল সরকার ও জনগণকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন
- সৌদি আরবে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মেডিটেশনের’ নির্দেশনা
- ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি সরকারের যুগান্তকারী পদক্ষেপ’
- ধর্ষণ ও ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাবি ইউটিএল'র প্রতিবাদলিপি
- নোয়াখালীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- নিরাপত্তা নিশ্চিতে তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ
- চট্টগ্রাম-১৪ আসনের ব্যালট-রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ
- বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করল আইসিসি
- ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে বিএনপি: ড. মঈন খান
- ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে পুতিনের অভিনন্দন
- ভাঙ্গায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও আলোচনা সভা
- থার্ড টার্মিনাল দ্রুত চালু করতে জাইকার সহযোগিতা চেয়েছে সরকার
- ১০০ কোটি টাকা পর্যন্ত মুনাফা দেশে পাঠাতে পারবেন বিদেশি বিনিয়োগকারীরা
- জ্বালানি তেলের সংকট নেই, গুজব আছে: তথ্য প্রতিমন্ত্রী
- হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ
- দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন
- বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
- ঈদের লম্বা ছুটিতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ
অ্যামাজনের সাড়ে ৯ হাজার বর্গকিলোমিটার বন উজাড়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
প্রতিদিন ১০০ কোটি ডলার খরচ : যুদ্ধ নিয়ে মহাবিপদে ট্রাম্প খুঁজছে বাঁচার উপায়
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা আমিরাতের
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধ থামানোর ডাক: নিউ ইয়র্কে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ (দেখুন ছবিতে)
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে ইসরায়েলের দিকে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম