ফিলিপাইনের রাজধানী ম্যানিলার চায়নাটাউনে একটি পাঁচতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে দমকল বাহিনীকে খবর দেওয়ার প্রায় ৩ ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হয় বলে এক কর্মকর্তা জানিয়েছেন। তবে ম্যানিলার বিনোনদো এলাকার ওই ভবনটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তেমন কিছু জানাননি তারা। যে এলাকায় আগুন লেগেছে সেখানকার নির্বাচিত প্রতিনিধি নেলসন তে ডিজেডআরএইচ রেডিওকে বলেন, ‘যারা মারা গেছেন তাদের মধ্যে ভবনটির মালিকের স্ত্রীও আছেন।’ তিনি জানান, বিক্রেতারা রাতে তাদের পণ্য রাখতে ভবনটি ব্যবহার করত। ভবনটিতে আরও লোকজন আটকা পড়েছিল কি না ও তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। ফিলিপিন্সে ভবন, বাড়ি ও দফতরে অগ্নিনিরাপত্তার রেকর্ড সামঞ্জস্যহীন বলে জানিয়েছে রয়টার্স। গত বছরের আগস্টে দেশটির একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে এক অগ্নিকান্ডের ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল।
শিরোনাম
- ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা
- অক্ষয় খান্নার প্রেমে হাবুডুবু খেতেন কারিনা!
- ‘সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ থেকে সরাতে হবে’
- হাদিকে গুলি : আসামি শনাক্তের বিষয়ে যা বললেন ডিএমপি কমিশনার
- রাজনৈতিক কমিটি পুনর্গঠন করল পিটিআই
- আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের
- এপস্টেইন এস্টেট থেকে নতুন ছবি প্রকাশ, ট্রাম্প-ক্লিনটনসহ আছেন যারা
- তারেক রহমান ‘নিজে’ মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু
- অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ
- চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
- এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
- ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
- এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন
- হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা
- গোপালগঞ্জ আদালত এলাকায় দুই পটকা বিস্ফোরণ
- হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
- প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
ফিলিপাইনে ভবনে আগুন, নিহত ১১
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর