শিরোনাম
প্রকাশ: ০৬:৩৪, রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাজনৈতিক বিষয়ে নববী প্রজ্ঞা ও বিচক্ষণতা

মুফতি সাইফুল ইসলাম
অনলাইন ভার্সন
রাজনৈতিক বিষয়ে নববী প্রজ্ঞা ও বিচক্ষণতা

প্রকৃতপক্ষে মহানবী (সা.)-এর সমগ্র জীবনাচারই মানবিক পরিপূর্ণতা, নৈতিক উৎকর্ষ ও ব্যাবহারিক প্রজ্ঞার এক সুন্দর সমন্বয়, যা মানব ইতিহাসে অতুলনীয়। পবিত্র কোরআন নবী (সা.)-কে ‘রহমাতুল লিল আলামিন’ উপাধি দিয়েছে। (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭)

এর মূল অর্থ তাঁর দ্বিন ও দাওয়াত সমগ্র মানবজাতির জন্য কল্যাণ ও আশীর্বাদ বয়ে এনেছিল। তিনি কেবল আরবের অজ্ঞ ও যাযাবর সমাজকে সভ্যতার আলোয় আলোকিত করেননি; মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে এনেছিলেন বৈপ্লবিক পরিবর্তন, যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল প্রজ্ঞা, ধৈর্য, অধ্যবসায় ও উচ্চ নৈতিকতায় ভর করে।

পবিত্র কোরআনে এসেছে, ‘তিনি তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন।’ (সুরা : আল-বাকারাহ, আয়াত : ১২৯)

‘হিকমত’ শব্দটি আরবি অভিধানে সুবিচার, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। ইসলামিক স্কলাররা সমাজ বিনির্মাণে মহানবী (সা.)-এর রাজনৈতিক কৌশলকে ইতিহাসের এক অনন্য অধ্যায় হিসেবে বর্ণনা করে বলেন, নবী (সা.) ইসলামী বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিলেন ব্যক্তির সংস্কার, সামাজিক সম্পর্কের পরিশুদ্ধি এবং বৌদ্ধিক প্রশিক্ষণের ওপর। যার ফলে কয়েক দশকের মধ্যে একটি বিক্ষিপ্ত জাতি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক শক্তিতে পরিণত হয়েছিল।

ইতিহাসের বিশ্লেষণ প্রমাণ করে যে নবী (সা.)-এর দাওয়াতের পন্থা ছিল ধীরে ধীরে, আর দূরদর্শিতার ওপর ভিত্তি করে। প্রথম দিকে তিনি নীরবে নিকটাত্মীয়দের ইসলামের দাওয়াত দিয়েছিলেন। যার ফলে আলী, খাদিজা, জায়েদ বিন হারিসা (রা.) প্রমুখ ঈমান আনয়নকারী দলের অগ্রগামী ছিলেন। তারপর মক্কায় যখন কাফিরদের নিপীড়ন চরমে পৌঁছে যায় তখন তিনি আবিসিনিয়ায় হিজরতের অনুমতি দেন, যাতে দুর্বল মুসলিমগণ নিরাপদ আশ্রয় খুঁজে পেতে পারে।

এই সিদ্ধান্তটি কেবল একটি হিজরত ছিল না; বরং একটি মহৎ কৌশল ছিল, যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী ইসলাম প্রসারের পথ প্রশস্ত করেছিল।

ইমাম ইবনে তাইমিয়া তাঁর ‘আল-সিয়াসাহ আল-শরিয়াহ’ গ্রন্থে লেখেন : ‘রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে প্রতিটি পদক্ষেপ ছিল একটি নিয়মতান্ত্রিক কৌশলের ফল, তা হুদায়বিয়ার শান্তিচুক্তি হোক বা মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব চুক্তি হোক, প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি সাফল্য বিবেচনায় নেওয়া হয়েছিল।’ (আল-সিয়াসাহ আল-শরিয়াহ, পৃষ্ঠা-৪৫)

মদিনায়ও আমরা একই নীতি দেখতে পাই, যেখানে মসজিদে নববী কেবল উপাসনার স্থান হিসেবেই প্রতিষ্ঠিত হয়নি, একটি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে সাহাবিদের বৈচিত্র্যময় প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষা দেওয়া হতো।

এর ধারাবাহিকতায় মদিনায় রাসুলুল্লাহ (সা.)-এর রাজনৈতিক অন্তর্দৃষ্টি এমন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বিভিন্ন গোত্রের সঙ্গে যেসব চুক্তি করেছিলেন তার সবই শান্তি ও আনুগত্য স্থাপনে একেকটি মাইলফলক হিসেবে কাজ করেছে। এর মধ্যে ইহুদি গোত্রগুলোর সঙ্গে চুক্তি ছিল একটি উল্লেখযোগ্য উদাহরণ।

এই চুক্তির অধীনে মদিনা একটি সাধারণ রাষ্ট্র হিসেবে সংগঠিত হয়েছিল, যেখানে সব নাগরিকের অধিকার ও কর্তব্য সংজ্ঞায়িত হয়েছিল। এই পদক্ষেপটি প্রকৃতপক্ষে ছিল আধুনিক সংবিধান রীতির প্রাথমিক রূপ, যা পরবর্তী সময়ে ইসলামী রাষ্ট্রের ভিত্তি হয়ে ওঠে।

ইবনে খালদুন তাঁর বিখ্যাত গ্রন্থ ‘আল-মুকাদ্দামা’য় লিখেছেন, ‘মুহাম্মদ (সা.)-এর কৌশল এই সত্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল যে যেকোনো বিপ্লব আবেগপূর্ণ স্লোগানের মাধ্যমে সফল হয় না; বরং চিন্তা-ভাবনা, ধৈর্য ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে সফল হয়, এবং এই নীতির ওপরই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল।’ (আল-মুকাদ্দামা, পৃষ্ঠা-২৫৫)

রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানগুলোতেও প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি স্পষ্ট। বদরের যুদ্ধে মুক্তিপণের বিনিময়ে কুরাইশ বন্দিদের শিক্ষাদানের শর্ত, উহুদের যুদ্ধে উহুদ পাহাড়ে তীরন্দাজদের মোতায়েন এবং খন্দকের যুদ্ধে সালমান আল-ফারসি (রা.)-এর পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন—এইসব পদক্ষেপ উচ্চ স্তরের সামরিক ও রাজনৈতিক প্রজ্ঞার বহিঃপ্রকাশ।

হুদায়বিয়ার সন্ধির ঘটনাটি স্পষ্ট প্রমাণ করে যে নবী (সা.) সর্বদা সুবিধা ও কৌশল মাথায় রাখতেন। বাহ্যিক দৃষ্টিতে এই চুক্তিতে মুসলমানদের পরাজিত হতে হয়েছিল, এমনকি চুক্তিতে এমন কিছু শর্ত ছিল, যা সাহাবিদের জন্য বেদনাদায়ক ছিল, কিন্তু নববী দূরদর্শিতা এই চুক্তিকে মক্কা বিজয়ের পূর্বসূরি করে তুলেছিল।

বিখ্যাত আরব আইনজ্ঞ ইমাম শাতিবি তাঁর ‘আল-মুওয়াকিফাত’ গ্রন্থে লিখেছেন, ‘হুদায়বিয়ার চুক্তিতে সাময়িক ব্যর্থতা মেনে নিয়ে মহানবী (সা.) এক বিরাট কৌশলগত সাফল্য অর্জন করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে রাজনীতিতে সাময়িক ক্ষতিও দীর্ঘমেয়াদি সাফল্যের উৎস হতে পারে।’ (আল-মুওয়াকিফাত, খণ্ড-২, পৃষ্ঠা-৭৫)

মক্কা বিজয়ের পর নবী (সা.) যে দয়া ও ক্ষমা প্রদর্শন করেছিলেন তা ইসলামী নৈতিকতার এক উত্কৃষ্ট উদাহরণ। তিনি বললেন, ‘আজ তোমাদের ওপর কোনো বাধা নেই।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯) সেদিন তিনি সাধারণ ক্ষমাও ঘোষণা করলেন। এই কৌশলই কুরাইশদের মন জয় করে এবং আরবের বড় বড় সর্দার ইসলাম গ্রহণ করে।

নবী (সা.)-এর জীবনের প্রতিটি দিক ছিল প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টিতে পরিপূর্ণ। এ কারণেই অল্প সময়ের মধ্যে একটি বিচ্ছিন্ন জাতি একটি ঐক্যবদ্ধ আদর্শিক উম্মাহতে রূপান্তরিত হয়েছিল।

এসব তথ্য এ কথার দাবি উত্থাপন করে যে আজও যদি মুসলিম উম্মাহ এই মহান প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি থেকে শিক্ষা গ্রহণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকাঠামো বিনির্মাণে ব্রতী হয়, তাহলে আবারও সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ইসলামী নৈতিকতা ও সভ্যতার আলোকশক্তি জ্বলজ্বল করতে খুব সময়ের প্রয়োজন হবে না।

মহান আল্লাহ আমাদের সবাইকে সুখী, শান্তিময় ও সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র গঠনে নববী আদর্শের অনুসরণ ও অনুকরণের তাওকিক দান করুন।

লেখক : প্রাবন্ধিক, অনুবাদক ও মুহাদ্দিস

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬
সুন্দর উপদেশ মানুষকে বিনয়ী হতে সাহায্য করে
সুন্দর উপদেশ মানুষকে বিনয়ী হতে সাহায্য করে
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫
আজকের নামাজের সময়সূচি, ২৬ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৬ জুন ২০২৬
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
চেতনায় স্বাতন্ত্র্যবোধ আশুরার অন্যতম শিক্ষা
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের
মুমিনের আত্মপর্যালোচনার এখনই সময়
মুমিনের আত্মপর্যালোচনার এখনই সময়
সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে
সময়ের আবর্তন মুমিনকে সচেতন করে তোলে
আজকের নামাজের সময়সূচি, ২৪ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৪ জুন ২০২৬
সর্বশেষ খবর
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া

১০ মিনিট আগে | মাঠে ময়দানে

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

১১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড

১৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন

২৪ মিনিট আগে | মাঠে ময়দানে

‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়

৪০ মিনিট আগে | মাঠে ময়দানে

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদোকে তার মায়ের আবেগঘন বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে
এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

১ ঘণ্টা আগে | শোবিজ

রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড
সেরা দল খেললেও ফ্রান্সের কাছে হারতাম: হলান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪
দূরপাল্লার বাসে তল্লাশি, যাত্রাবাড়ীতে ৮ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৪

২ ঘণ্টা আগে | নগর জীবন

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!
৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছেড়ে নতুন ঠিকানায় সালমান খান!

৩ ঘণ্টা আগে | শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কেপ ভার্দের গোলরক্ষক

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

৩ ঘণ্টা আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

৪ ঘণ্টা আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

৫ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি
পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২০ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৯ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

১৩ ঘণ্টা আগে | নগর জীবন

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়