ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) বার্ষিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। চ্যাম্পিয়নশিপের সেরা কোচ কভেন্ট্রি সিটির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিডলসবোরোর হেইডেন হ্যাকনি।
ল্যাম্পার্ডের হাত ধরেই দীর্ঘ ২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফেরার টিকিট কেটেছে কভেন্ট্রি সিটি। মিডলসবোরোর ২৩ বছর বয়সী মিডফিল্ডার হ্যাকনি এই মৌসুমে ৫টি গোল ও ৮টি গোল করিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন।
এছাড়া, ৬৫ বছর পর দলকে চ্যাম্পিয়নশিপে তুলে এনে সেরা কোচ হয়েছেন লিঙ্কন সিটির মাইকেল স্কুবালা। সেরা খেলোয়াড় হয়েছেন ডম ব্যালার্ড।
লিগ ‘টু’ এর সেরা কোচ ব্রমলির অ্যান্ডি উডম্যান এবং সেরা খেলোয়াড় সুইন্ডন টাউনের অ্যারন ড্রিনান। সেরা তরুণ খেলোয়াড় জর্ডান জেমস (চ্যাম্পিয়নশিপ), ডম ব্যালার্ড (লিগ ওয়ান) এবং ড্যানিয়েল কানু (লিগ ‘টু’)।
গত ডিসেম্বরে অক্সফোর্ড ইউনাইটেডের বিপক্ষে সোয়ানসি সিটির জশ টাইমনের করা দুর্দান্ত ভলিটি ‘সেরা গোল’ নির্বাচিত হয়েছে।
ইএফএল মৌসুমের পুরস্কার বিজয়ীদের তালিকা এবং ‘টিম অফ দ্য সিজন’:
মৌসুমসেরা ম্যানেজার: ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (কভেন্ট্রি সিটি)
মৌসুমসেরা খেলোয়াড়: হেইডেন হ্যাকনি (মিডলসবোরো)
সেরা তরুণ খেলোয়াড়: জর্ডান জেমস (লেস্টার সিটি)
সেরা শিক্ষানবিশ: লুইস পেজ (লেস্টার সিটি)
চ্যাম্পিয়নশিপের সেরা একাদশ:
গোলকিপার কার্ল রাশওয়ার্থ (কভেন্ট্রি সিটি)
রক্ষণভাগ (ডিফেন্ডার): ট্রিস্টান ক্রামা (মিলওয়াল), ক্যালাম ডয়েল (রেক্সহ্যাম), জশ টাইমন (সোয়ানসি সিটি), মিলান ভ্যান এউইক (কভেন্ট্রি সিটি)।
মিডফিল্ড: ম্যাট গ্রিমস (কভেন্ট্রি সিটি), সোরবা থমাস (স্টোক সিটি), ফেমি আজিজ (মিলওয়াল), হেইডেন হ্যাকনি (মিডলসবোরো)।
ফরোয়ার্ড: হাজি রাইট (কভেন্ট্রি সিটি), জান ভিপোটনিক (সোয়ানসি সিটি)।
বিডি প্রতিদিন/কেএ