বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁয় হাজার হাজার মানুষ মোনাজাত করেছে।
আজ রোববার দুপুরে নওগাঁর মহাদেবপুরের ডাকবাংলো মাঠে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল বলেন, ধর্ম ব্যসায়ীদের আধিপত্যের মোকাবেলা আমরা করবো। আমি মনোনয়ন পাওয়ায় এখনো যারা বিরোধীতা করছেন এবং যারা ভোট নিয়ে সিরিয়াস হচ্ছে না যদি পরাজিত হই তাহলে তাদের ঘাড়ে বর্তাবে।
মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠী এ দোয়া ও মিলাদের আয়োজন করে। এ সময় ধানের শীষ সমর্থক গোষ্ঠির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা, বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডোসহ অন্যান্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠি সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি। আলোচনা শেষে দোয়া মাহফিলে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল