ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি ড. মোবারক হোসাইন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা-৫ আসনের নির্বাচন কমিটির সদস্যসচিব আব্দুল আউয়াল, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. সাইফুল ইসলাম, ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, বুড়িচং উপজেলার আমির অধ্যাপক অহিদুর রহমান, বুড়িচং উপজেলা সেক্রেটারি আবুল হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলার আমির মাওলানা রেজাউল করিম, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি সফিউল্লাহ, জামায়াত মনোনীত ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ দলীয় নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানান। অন্যদিকে, সকল প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন।
বিডি প্রতিদিন/কেএইচটি