‘আপনি এক মার্কার, আমি এক মার্কার। কিন্তু মারামারি যেন কখনো না হয়। কোনো সহিংসতার দরকার নেই, প্রতিহিংসার দরকার নেই। আপনারা সমাজের অন্যান্য জায়গায় যেভাবে ভিন্নতা বজায় রেখে চলাচল করেন, একইভাবে ভোটকে সামনে রেখে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। তবে কোনো সামাজিক বিশৃঙ্খলা করা যাবে না।’
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নিজ নির্বাচনী আসন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা তৈরি করে কোনো লাভ নেই মন্তব্য করে
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আরও বলেন, আপনাদের কাছে আমার নসিহত, আপনারা সমাজের মধ্যে সবাই এক থাকবেন।
এদিকে হাসনাত আবদুল্লাহর পদযাত্রা চলাকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার কর্মসূচি ঘিরে দেবিদ্বারে বইছে নির্বাচনী আমেজ। তাকে এক নজর দেখতে পদযাত্রায় ভিড় জমান বিভিন্ন স্তরের মানুষ।
বিডিপ্রতিদিন/কবিরুল