ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মুশফিকুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইকলিল আজম, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক রাজু আহমেদ, ছাত্রদল নেতা সজিব শ্রাবণ এবং সাবেক পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদসহ প্রমুখ।
এ সময় কসবা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ছামিউল ইসলামের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল