আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির ১১টি ইউনিয়নের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের সাথে মাজেদ বাবুর এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাজেদ বাবু বলেন, নির্বাচন সামনে রেখে সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধানের শীষ বিজয়ী হলে দেশ উন্নয়নের পথে ধাবিত হবে। উন্নয়নের প্রশ্নে ধানের শীষ হোক সবার বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই প্রার্থী বলেন, ঈশ্বরগঞ্জের উন্নয়নের প্রশ্নে কোনও দল নেই, মত নেই, নেই বিভাজন। এখানে প্রয়োজন ঐক্য, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকার। আগামী নির্বাচনে ধানের শীষ হোক ঈশ্বরগঞ্জের দলমত নির্বিশেষে সবার ঐক্যের প্রতীক।
এতে ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মো. সাইদুল হহের সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/বাজিত