বাংলাদেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, উগ্রবাদ ও মবতন্ত্রের কোনো স্থান নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স ।
তিনি বলেন, “প্রয়োজনে জনগণ আবারও গণবিদ্রোহে নামবে। কিন্তু কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না এ দেশের মানুষ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে উদারনৈতিক মানবিক ও সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে , তা অক্ষুন্ন রাখতে দেশবাসী বদ্ধ পরিকর ।
শনিবার ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক ঘরোয়া সভায় এসব কথা বলেন তিনি।
বক্তব্যে তিনি সাম্প্রতিক ওসমান হাদি হত্যাকাণ্ড ও এর পরবর্তী সহিংস পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সুপরিকল্পিত রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ।
কর্মসূচিতে ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল , সদস্য সচিব আনিসুর রহমান মানিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , যুগ্ম আহবায়ক ফরহাদ রাব্বানী সুমন , আবদুল কুদ্দুস , গাজিউর রহমান , গোয়াতলা ইউনিয়ন বিএনপির আহবায়ক জাকিরুল ইসলাম টোটন , হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোনায়েম হোসেন খান খোকন , বিলডোরা ইউনিয়ন বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম খান সুজন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আশিক