কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির সাত কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে পৃথক দুটি কেন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথমে ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। পরে আলমাছিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকা থেকে আরও চারজনকে আটক করা হয়।
স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা কেন্দ্রের সংরক্ষিত এলাকায় ব্যানার টানাচ্ছিলেন। এ সময় টহলরত যৌথবাহিনীর সদস্যরা তাদের আটক করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রথম দফায় আটক চারজনকে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই