ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনার। ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা ৩০ মিনিটে ভোট দেবেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
উত্তরার আলোর ধারা স্কুল কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটের দিকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ভোট দেবেন বলে জানা গেছে।
এছাড়া, সাড়ে ৯টার দিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার নারায়ণগঞ্জ-১ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ঢাকা-৮ আসনে ভোট দেবেন। আনোয়ারুল ইসলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর পুতিনা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। আর মো. সানাউল্লাহ ভোট দেবেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে।
বিডি প্রতিদিন/কেএ