শিরোনাম
প্রকাশ: ০০:১৮, সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

কলকাতা ধর্ষণকাণ্ড: শীর্ষ আদালতের শুনানি আজ

দীপক দেবনাথ, কলকাতা
অনলাইন ভার্সন
কলকাতা ধর্ষণকাণ্ড: শীর্ষ আদালতের শুনানি আজ

ইনসাফ! অর্থাৎ ন্যায় বিচার চেয়ে ফের কলকাতার রাজপথে মানুষের ঢল। সুবিচারের আশায় ফের রাত জাগলেন চিকিৎসক, শিল্পী সমাজ, নাগরিক সমাজ। 

গত ৯ আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে কর্মরত অবস্থায় এক ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ এবং খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রতিবাদে গত এক মাস ধরে রাজ্য জুড়ে প্রতিবাদ, আন্দোলন চলে আসছে। প্রতিবাদের সেই ঢেউ আঁছড়ে পড়েছে গোটা দেশে। আন্দোলনে নেমেছেন চিকিৎসকরাও। কিন্তু ওই ঘটনার এক মাস পূর্ণ হলেও এখনও সুবিচার মেলেনি। ফলে নৃশংস ওই ঘটনার ন্যায় বিচার চেয়ে রবিবার পথে নামে গোটা রাজ্যের মানুষ। 

এদিন ভোরের আলো ফুটতেই রাস্তায় নেমে পড়েন অসংখ্য মানুষ। চিকিৎসকরা তো ছিলেনই! হাতে হাত মিলিয়ে কর্মসূচিতে সামিল হলেন শিল্পী, কলাকুশলী, স্কুল-কলেজ শিক্ষার্থী প্রত্যেকেই। কোথাও গান, কবিতা, পথ নাটিকা, মানববন্ধন, কোথাও আবার কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ। 

এদিন দুপুরে গড়িয়াহাট, মানববন্ধনে সামিল হন প্রায় ৫২ টি স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন বিভিন্ন পেশার সেলিব্রিটিরাও। জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে শামিল হন। রাসবিহারীতে প্রতিবাদী মিছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। একসময় গরিয়াহাট, রাসবিহারী কার্যত অবরুদ্ধ হয়ে যায়। সন্ধ্যা হতেই সকলের হাতে জ্বলে ওঠে মোবাইল ফোনের টর্চ, মশাল। সেইসঙ্গে স্লোগান 'উই ওয়ান্ট জাস্টিস'। কখনো আন্দোলনকারীদের গলায় শোনা যায়, ইথুন বাবুর লেখা 'দেশটা তোমার বাপের নাকি', কেউ আবার স্লোগান তোলেন 'পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা', আমার মেয়ের রক্ত, হবে নাকো ব্যর্থ'।  

কলকাতার কুমোরটুলিতে ছবি এঁকে, মূর্তি তৈরি করে প্রতিবাদে সামিল হন মৃৎশিল্পীরা। ধর্মতলায় কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ। বিকালে টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন টালিগঞ্জের শিল্পীরা। কলকাতার সিমলা স্ট্রিটে অবস্থিত বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত হাতে মশাল, প্ল্যাকার্ড নিয়ে মিছিলে শামিল হন অসংখ্য সাধারণ মানুষ। সেই মিছিলের সামনের সারিতে ছিলেন নারীরা। 

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নাটাগড়ে নির্যাতিতার বাড়ির সামনে থেকে এক দীর্ঘ মানববন্ধন শুরু হয়। হাতে হাত ধরে প্রায় ১৪ কিলোমিটার দূরে কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেই মানববন্ধন পৌঁছায়। ছোট্ট সন্তানকে কোলে নিয়ে যেমন মা-বাবাকে দেখা গিয়েছে সেই মানববন্ধনে অংশ নিতে তেমনি বয়সের বাধা উপেক্ষা করে ৮০ বছরের বৃদ্ধ-বৃদ্ধারাও সামিল হয়েছেন। তরুণদের সাথেই গলা মিলিয়ে বিচারের দাবিতে সোচ্চার হন তারা। স্লোগান উঠে 'বিচার চাইতে লড়াই করো আরজিকরের মাথা ধরো,' দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে, পথে এসে লড়তে হবে। 

মানববন্ধনের শামিল হওয়া আন্দোলনকারীরা জানান 'আমাদের আর কিছু লাগবে না। ধর্ষকদের শাস্তি না দেওয়া পর্যন্ত এই প্রতিবাদ, লড়াই চলবেই। আমাদের পাড়ার মেয়ের সাথে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এটা চাই না।' অনেকে আবার শীর্ষ আদালতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। 

রবিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সহ বিশ্বের একাধিক শহরের প্রতিবাদ, মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়। 

এদিন ধর্মতলায় ডাক্তারদের প্রতিবাদী মিছিলে যোগ দেন নির্যাতিতার বাবা-মা সহ পরিবারের সদস্যরা। সেখান থেকে মেয়ের মৃত্যুর বিচার না পাওয়া পর্যন্ত সকল আন্দোলনকারীদের তাদের পরিবারের পাশে থাকার আর্জি জানিয়ে নির্যাতিতার বাবা জানান 'এখন যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, তাতে মনে হয় আমরা অত সহজে বিচার পাব না। বিচার হয়তো আমাদের ছিনিয়ে আনতে হবে এবং সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। আশা করি সকলেই আমাকে সহযোগিতা করবেন।'  তিনি এও জানান 'আজ আমার মেয়ে চলে গেছে, আমি খুবই শোকাহত। মেয়ের কথা বলতে খুবই কষ্ট হচ্ছে। অনেক কষ্ট করে মেয়েটা আজ এই জায়গায় পৌঁছায়। আমরাও মেয়ের জন্য কষ্ট করেছিলাম। কিন্তু একটা রাতেই আরজি করের দুর্বৃত্তরা আমার মেয়েটার জীবন নষ্ট করে দিয়ে আমার গোটা পরিবারটাকে শেষ করে দিল।' 

আবেগ তাড়িত গলায় নির্যাতিতার মা জানান 'আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। আমার মেয়ে যখন খুব ছোট ছিল, তখন থেকেই ওর ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। সে বলেছিল আমি অনেক লোকের সেবা করবো। সেই সেবা করতে এসেই আমার মেয়েটা আরজি কর হাসপাতালে বলিদান হয়ে গেছে। কর্মরত অবস্থায় একজন ডাক্তারকে এভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয়। সে যখন মা মা করে কাঁদছিল সেই কান্নাটা রোজ আমার কানে বাজে। তখন ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। সরকার, পুলিশ প্রশাসন সবসময় আমাদেরকে অসহযোগিতা করে এসেছে। ওরা যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়তো একটু হলেও আশার আলো দেখতে পেতাম।' ছাত্র-ছাত্রী ও আন্দোলনকারীদের কাছে মা'য়ের আবেদন 'যতদিন না আমরা বিচার পাই, ততদিন আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন।'  

ইনসাফ চেয়ে পথে নামেন হাতে টানা রিক্সা চালকরাও। রিক্সার সামনে ঝোলা পোস্টারে লেখা 'ইনসাফ কি লড়াই চলরাহা হ্যায়, চলেগা। উত্তর কলকাতার হেদুয়া পার্ক থেকে ট্রাম লাইন ধরে হাতে টানা রিক্সা এগিয়ে চলে কলেজ স্ট্রিট পর্যন্ত। রিকশা চালকরা জানান ন্যায় বিচারের জন্য তারা এসেছেন। 

এদিকে দ্বিতীয় রবিবারেও কলকাতার সরকারি মেডিকেল কলেজসহ একাধিক জায়গায় জুনিয়র ডাক্তারদের নেতৃত্বে চালু ছিল 'অভয়া ক্লিনিক'। এই ক্লিনিকে বিনা খরচায় স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। কলকাতার ঘোষ বাগান সহ বিভিন্ন এলাকায় ওই 'অভয়া ক্লিনিকে'র পাশে প্রতীকি আদালত স্থাপন করেন আন্দোলনকারী চিকিৎসকরা। ৯ সেপ্টেম্বর দেশটির শীর্ষ আদালতে আরজিকর সম্পর্কিত মামলার শুনানি রয়েছে। তাই তার আগে চিকিৎসকেরদের ডাকা এই প্রতীকি আদালতে অনেক সাধারণ মানুষই দোষীদের ফাঁসির দাবি তোলেন। 

এদিকে আরজি কর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের ভূমিকা সমালোচনা করে জহর সরকারের রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে দাবি উঠেছে মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জিকে শক্ত হাতে হাল ধরার। তবে কি ঘুরিয়ে মমতাকে সরিয়ে অভিষেককে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতে চাইছে। 

বিডি প্রতিদিন/নাজমুল

টপিক

এই বিভাগের আরও খবর
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
বিয়ে করলেই মিলবে বড় অঙ্কের অনুদান!
বিয়ে করলেই মিলবে বড় অঙ্কের অনুদান!
নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না : নোবেল ফাউন্ডেশন
নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না : নোবেল ফাউন্ডেশন
ইরান ইস্যুতে যা বললেন মার্কিন পরিষদের স্পিকার
ইরান ইস্যুতে যা বললেন মার্কিন পরিষদের স্পিকার
ইইউ’র সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে লড়াইয়ের প্রস্তুতি যুক্তরাজ্যের
ইইউ’র সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে লড়াইয়ের প্রস্তুতি যুক্তরাজ্যের
দুই দশক পরে সিরিয়ায় চালু হচ্ছে গুগুল
দুই দশক পরে সিরিয়ায় চালু হচ্ছে গুগুল
যে কারণে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
যে কারণে সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল
ঝাড়খণ্ডে বরযাত্রীর বাস উল্টে নিহত ৫
ঝাড়খণ্ডে বরযাত্রীর বাস উল্টে নিহত ৫
চিলিতে ভয়াবহ দাবানলের পর জরুরি অবস্থা ঘোষণা
চিলিতে ভয়াবহ দাবানলের পর জরুরি অবস্থা ঘোষণা
‘শুল্ক কারো উপকার করে না’: পেটেরি অর্পো
‘শুল্ক কারো উপকার করে না’: পেটেরি অর্পো
সর্বশেষ খবর
হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল
হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে
নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার

৩ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

৩ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

৪ ঘণ্টা আগে | নগর জীবন

নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ
নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত
লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত
বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি
নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক

৫ ঘণ্টা আগে | জাতীয়

ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর
ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩
মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২
মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা
অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?
ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?

৭ ঘণ্টা আগে | জীবন ধারা

ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়
ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের থেকে সাড়ে ১৪ লাখ টাকা আদায়

৭ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

১৬ ঘণ্টা আগে | জাতীয়

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু
যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব
আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ
বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ

১৪ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

২০ ঘণ্টা আগে | জাতীয়

শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস
শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত
সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা
৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন
খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন

২০ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ
বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ
যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

১২ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?
কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা
আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)

২০ ঘণ্টা আগে | জাতীয়

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ
পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ

১৬ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল
বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

৭ ঘণ্টা আগে | জাতীয়

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত
৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আজকের বাজারে স্বর্ণের দাম
আজকের বাজারে স্বর্ণের দাম

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

ভারতীয় ভিসা পেতে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটারদের পাশে আইসিসি
ভারতীয় ভিসা পেতে ‘পাকিস্তানি বংশোদ্ভূত’ ক্রিকেটারদের পাশে আইসিসি

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বৈধ প্রার্থী ২২৫৩ জন
বৈধ প্রার্থী ২২৫৩ জন

প্রথম পৃষ্ঠা

ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের
ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি
ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি

পেছনের পৃষ্ঠা

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি
তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি

পেছনের পৃষ্ঠা

উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট

প্রথম পৃষ্ঠা

সুন্দরবনে আবারও বনদস্যুর হানা
সুন্দরবনে আবারও বনদস্যুর হানা

পেছনের পৃষ্ঠা

হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু
হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু

নগর জীবন

সাভারে সিরিয়াল কিলার!
সাভারে সিরিয়াল কিলার!

প্রথম পৃষ্ঠা

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে

প্রথম পৃষ্ঠা

ভিন্ন লুকে কেয়া পায়েল
ভিন্ন লুকে কেয়া পায়েল

শোবিজ

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক

প্রথম পৃষ্ঠা

দৈন্যতা তো কিছুটা চলছেই
দৈন্যতা তো কিছুটা চলছেই

শোবিজ

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

শোবিজ

তমার নতুন অধ্যায়
তমার নতুন অধ্যায়

শোবিজ

দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে

প্রথম পৃষ্ঠা

খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নগর জীবন

নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি

প্রথম পৃষ্ঠা

সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন

প্রথম পৃষ্ঠা

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!
বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!

পূর্ব-পশ্চিম

সিনেমা হল কেন ছাড়লেন দর্শক
সিনেমা হল কেন ছাড়লেন দর্শক

শোবিজ

মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ
মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

করুণ দশায় যমুনা-বাঙালি নদী
করুণ দশায় যমুনা-বাঙালি নদী

দেশগ্রাম

বাণী
বাণী

সম্পাদকীয়

অরক্ষিত সুন্দরবন
অরক্ষিত সুন্দরবন

সম্পাদকীয়

গণমাধ্যমের স্বাধীনতা
গণমাধ্যমের স্বাধীনতা

সম্পাদকীয়

লিখুন আপনিও
লিখুন আপনিও

রকমারি রম্য