দেশের শরিয়াহভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি’র ব্র্যান্ড কমিউনিকেশনস অ্যান্ড মার্কেটিং ডিভিশনের (বিসিএমডি) প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণমাধ্যম, জনসংযোগ ও কর্পোরেট যোগাযোগ ব্যক্তিত্ব মো. মিজানুর রহমান (মাসুম মিজান)।
এর আগে, তিনি ২০১৩ সালে জনসংযোগ কর্মকর্তা হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদান করেন।
ব্যাংকিং খাতে যোগদানের পূর্বে মাসুম মিজান দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম দৈনিক নয়াদিগন্ত, আমার দেশ, সমকাল, মানবকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও আজকের বার্তাসহ বিভিন্ন সংবাদপত্রে প্রায় ১৪ বছর সুনামের সঙ্গে সাংবাদিকতা করেছেন। বর্তমানে তিনি ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবেও কাজ করে যাচ্ছেন।
নতুন এই দায়িত্বের মাধ্যমে তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্পোরেট ব্র্যান্ডিং, জনসংযোগ, ডিজিটাল উপস্থিতি এবং আধুনিক বিপণন কার্যক্রমে দূরদর্শী ও গতিশীল নেতৃত্ব প্রদান করবেন।
বিডি প্রতিদিন/এমআই