বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শৈবাল সিনহা।
সভায় শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ২৪৮% নগদ লভ্যাংশ অনুমোদন করেন। ২৪৮% লভ্যাংশের মধ্যে ১৪৩% অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫% চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।
অন্যান্য পরিচালকদের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন, পরিচালক ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক মিস ফারজানাহ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক ইলিয়াস আহমেদ এবং কোম্পানি সচিব রিয়াজুর রেজা মো. ফয়সাল বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই