নকআউট পর্বে আর্জেন্টিনা লড়বে নবাগত কেপ ভার্দের বিপক্ষে। অথচ আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে দেখা যাবে প্রতিপক্ষের ১০ নম্বর জার্সিতে। ব্যাপারটি রহস্যজনক নয়? যে মেসি মাঠ মাতিয়ে সমর্থকদের আনন্দ দেবেন তিনি কি না গায়ে চড়াবেন কেপ ভার্দের জার্সি!
ঘটনাটা আসলে তেমন নয়। প্রতিপক্ষ হলেও মেসির জাদুতে মুগ্ধ কেপ ভার্দে। সেই ম্যাচে গ্রেট এ ফুটবলারকে বিশেষ সম্মান জানাবে কেপ ভার্দে। দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসের নির্দেশেই তা ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট বলেছেন, ‘মেসি আর্জেন্টিনার ফুটবলার হলেও সারা বিশ্বের গর্ব। তাই তাঁকে আমাদের ১০ নম্বর জার্সি উপহার দিয়ে ধন্য হতে চাই।’
নেভেস আরও বলেছেন, ‘বিশ্বাস করি ম্যাচে কেপ ভার্দেই জিতবে।’ যদি দুর্ভাগ্যক্রমে আমরা হেরে যায় তাহলে বিশ্বকাপে আমরা আর্জেন্টিনাকে সমর্থন দেব।’ তিনি বলেন, বিশ্বকাপ শেষ হলে আমরা আর্জেন্টিনা দলকে আমন্ত্রণ জানাব। এতে আমাদের ফুটবলের আরও গুরুত্ব পাবে।