সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ আবারও নিজেদের হাতে তুলে নিল নরওয়ে। ম্যাচের ৮৬ মিনিটে আর্লিং হালান্ডের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে স্ক্যান্ডিনেভিয়ানরা। এখন শেষ বাঁশির অপেক্ষা।
ডালাস স্টেডিয়ামে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধে আন্তোনিও নুসার গোলে এগিয়ে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ৭৪ মিনিটে নিকোলাস পেপের পাস থেকে সমতা ফেরান আমাদ দিয়াল্লো। তাতে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।
তবে সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৮৬ মিনিটে প্যাট্রিক বার্গের দারুণ পাস থেকে গোল করে নরওয়েকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আর্লিং হালান্ড।
যোগ করা সময়ের শুরু পর্যন্ত নরওয়ে ২-১ ব্যবধানে এগিয়ে। এই ফল ধরে রাখতে পারলে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
বিডি প্রতিদিন/আশিক