কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া প্রেমের জেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক কিশোরী (১৪)। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে কিশোরীর স্বজনরা। ঘটনাটি ঘটেছে গতকাল উপজেলার সোন্দাহ এলাকায়। এর আগে বুধবার ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে কিশোরী প্রেমিকা। সে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমিক অনিক (২২) সোন্দাহ এলাকার মাসুদুর রহমানের ছেলে। ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, প্রেমের সম্পর্কের জেরে এক কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহননের চেষ্টা করে। সেই ক্ষোভে স্বজনরা তার প্রেমিকের দোকানে ভাঙচুর চালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
- সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
- নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
- টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ময়লার ভাগাড়
- বিসিএলেও খেলা হচ্ছে না অভিজ্ঞ নাহিদার
- ৫ উইকেট নিয়েও দলে জায়গা হারালেন নিসার
- মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
- কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
- সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
- পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
- যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
- বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
- যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
- আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
- সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
আপডেট:
০২:২১, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
/
দেশগ্রাম
কিশোরীর আত্মহত্যা চেষ্টা প্রেমিকের দোকান ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর